Nagpur: ভায়াগ্রার ওভারডোজ, লজে যৌনসঙ্গমের সময় মৃত্যু যুবকের

ভায়াগ্রার ওভারডোজের (Viagra overdose) জের, প্রাণ গেল যুবকের। মৃতের নাম অজয় পারতেকি। গত রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নাগপুরের সাওনের এলাকার একটি হোটেলে।

Viagra Pill (Picture Credits: Pixabay (Representative photo )

নাগপুর, ৫ জুলাই:  ভায়াগ্রার ওভারডোজের (Viagra overdose) জের, প্রাণ গেল যুবকের। মৃতের নাম অজয় পারতেকি। গত রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নাগপুরের সাওনের এলাকার একটি হোটেলে।

পুলিশ সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় বান্ধবীকে নিয়ে সাওনের এলাকার কেশব চলে যান অজয় পারতেকি। সেখানে যৌন সঙ্গমের সময় অজয় অজ্ঞান হয়ে যান। গোটা ঘটনায় হতচকিত বান্ধবী উপায়ান্তর না দেখে তাঁদের দু’জনের পরিচিত বন্ধুকে ফোন করে বিষয়টি জানান। সেই বন্ধুটি তখন পুলিশে খবর দেন। আরও পড়ুন-Earthquake Strikes Andaman and Nicobar Islands: সাতসকালেই কাঁপল আন্দামান, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.০

তদন্তের সময় অজয়ের শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। তবে তাঁর পকেট থেক ভায়াগ্রার বড়ি উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ভায়াগ্রার ওভারডোজেই হয়তো ওই যুবকের মৃত্যু হয়েছে।

ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement