Mumbai: ছাত্রের সঙ্গে শিক্ষিকার নগ্ন ভিডিয়ো কল, কেলেঙ্কারি কাণ্ড মুম্বইয়ে

সেই সমস্ত ভিডিয়ো কলের রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা আদায়ের চেষ্টা করছে অভিযুক্ত।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মুম্বই, ২৫ জুনঃ ছাত্রের সঙ্গে নগ্ন ভিডিয়ো কল শিক্ষিকার। সেই ভিডিয়ো কলের রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে শিক্ষিকার থেকে ৫ হাজার ডলার মূল্য আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রের বিরুদ্ধে। মুম্বই (Mumbai) পুনের হদাপসর থানায় অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওই শিক্ষিকা। পুলিশের কাছে অভিযোগে তিনি জানান, ভিডিয়ো কলে তাঁকে নির্বস্ত্র হতে বাধ্য করেন ছাত্র। তারপর তাঁরই অগোচরে সেই নগ্ন ভিডিয়ো কল রেকর্ড করে রাখা হয়। সেই সমস্ত ভিডিয়ো কলের রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা আদায়ের চেষ্টা করছে অভিযুক্ত।

আরও পড়ুনঃ আবাসনের ব্যালকনি ভেঙে মুম্বইয়ে জখম পাঁচ

একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২১ সালে সোশ্যাল মিডিয়া মারফতই পরিচয় হয় দুজনের। ৩৬ বছরের শিক্ষিকা পুনের এক ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে পড়ান। সোশ্যাল মিডিয়ায় একদিন তাঁকে মেসেজ করেন পাটনা বিহারের ওই ছাত্র। কলেজের বাইরে ধীরে ধীরে তাঁদের মধ্যে কথা শুরু হয়। দিনে দিনে ছাত্র এবং শিক্ষিকার মধ্যে কথাবার্তা বাড়তেই থাকে। সমস্ত কিছুই এই অবধি ঠিকঠাক ছিল। মাঝে একদিন আচমকাই শিক্ষিকার মানহানি করার হুমকি দেন ওই ছাত্র। হুমকি দিয়ে তাঁকে বাধ্য করেন ভিডিয়ো কলে নির্বস্ত্র হতে। ছাত্রের কথা মেনে তাঁর সঙ্গে নগ্ন হয়ে ভিডিয়ো কল করতে রাজি হন শিক্ষিকা। জোর করে দু-তিন বার শিক্ষিকাকে দিয়ে পোশাক খুলে ভিডিয়ো কল করায় সে।

চুপিচুপি সেই সমস্ত ভিডিয়ো কল নিজের কাছে রেকর্ড করে রাখে অভিযুক্ত। পরবর্তীকালে সেই সব কল রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দেন শিক্ষিকাকে। যার পরিবর্তে ৪ লক্ষ টাকা দাবি করেছেন ছাত্র। এমন পরিস্থিতিতে দিশেহারা মহিলা কী করবেন বুঝতে না পেরে পুলিশের দারস্ত হন। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে বলে জানান মুম্বই পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement