Mumbai Shocker: ৩৫ বছর পর দেখা, পুরনো বান্ধবীকে ধর্ষণ করল বন্ধু   

প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

মুম্বই, ১৬ ডিসেম্বরঃ ৩৫ বছর পর পুরনো বন্ধুর সঙ্গে আবার দেখা। কিন্তু সেই সাক্ষাৎ মোটেই সুখের হল না ৫১ বছর বয়সি ওই মহিলার জন্য। মুম্বই (Mumbai Shocker) গোরেগাঁও (Goregaon) শহরের বাসিন্দা ওই বিধবা মহিলা পুরনো স্কুলের বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। গোরেগাঁও থানায় বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগও দায়ের করেন মহিলা। বিফ জিলেটিন দিয়ে তৈরি, রাজস্থান থেকে বাজেয়াপ্ত পাকিস্তানি লজেন্স

মুম্বইয়ের (Mumbai) এক প্রথমসারির সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার স্বামী মারা গিয়েছেন। ছেলে মেয়ের সঙ্গে গোরেগাঁওয়ে নিজের বাড়িতে থাকতেন তিনি। অন্যদিকে তাঁর বন্ধু কান্ডিভালির বাসিন্দা। স্কুলে দশম শ্রেণী অবধি একসঙ্গে তাঁরা পড়াশুনা  করেছেন। এরপর যে যার মত আলাদা হয়ে যায়। এরপর দীর্ঘ ৩৫ বছর পরে পুরনো বন্ধুর সঙ্গে আবার দেখা। বছর দুই আগে সোশ্যাল মিডিয়ায় তাঁরা একে অপরকে খুঁজে পান। কথা শুরু হয় তাঁদের। অভিযুক্ত যখন জানতে পারেন মহিলার স্বামী মারা গিয়েছেন, তখন তাঁকে সান্ত্বনা দিতে থাকেন। এইভাবে কথা বাড়তে বাড়তে প্রেম শুরু হয় দুজনের মধ্যে। শারীরিক সম্পর্কও তৈরি হয়। ঘুষ নেওয়ার অভিযোগ, আমেরিকায় ৫ বছরের জেল ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসকের

পুলিশ সূত্রে খবর, ওই অভিযুক্ত পেশায় একজন অটো চালক। মহিলার থেকে মাঝে মধ্যেই টাকা চাইতেন। মহিলা তাকে টাকা দিতেনও। এইভাবে টাকা চাইতে চাইতে একসময় টাকার অংক বাড়তে শুরু করে। মহিলা টাকা দিতে অস্বীকার করায় তাঁর উপর মানসিক এবং শারীরিক নির্যাতন শুরু করে ওই অভিযুক্ত। সেটাও মেনে নিয়েছিলেন তিনি। কিন্তু পরে যখন জানতে পারেন ওই বন্ধু তাঁকে ঠকাচ্ছেন তখন বাধ্য হয়ে পুলিশের দারস্ত হন ওই বিধবা মহিলা। গোরেগাঁও থানায় বন্ধুর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায়। পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement