Mumbai: গোরেগাঁও থেকে উদ্ধার কোটি টাকার নিষিদ্ধ মাদক, গ্রেফতার দুই ব্যক্তি, তদন্তে পুলিশ
মুম্বই পুলিশের জালে দুই মাদক ব্যবসায়ী। সেই সঙ্গে উদ্ধার ১ কোটি ১৫ লক্ষ টাকার বেআইনি মাদক।
মুম্বই পুলিশের জালে দুই মাদক ব্যবসায়ী। সেই সঙ্গে উদ্ধার ১ কোটি ১৫ লক্ষ টাকার বেআইনি মাদক। জানা যাচ্ছে, শুক্রবার গোপনসূত্রে খবর পেয়ে গোরেগাঁও (Goregaon) এলাকায় তল্লাশি অভিযানে বেরোয় মুম্বই পুলিশে অ্যান্টি-নারকোটিক্স বিভাগের পুলিশ। আর তারপরেই উদ্ধার হয় ২৮৮ গ্রামের হেরোইন। সেই সঙ্গে গ্রেফতার হয় দুই ব্যক্তি। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে মাদক পাচারের জন্যই ওই এলাকায় এসেছিল দুই ব্যক্তি। তবে এই চক্রে আরও অনেক বড় মাথা জড়িত আছে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। সেই কারণে আটক হওয়া ব্যক্তিদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
Advertisement
সম্পর্কিত খবর
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Hathras Murder: স্কুটিতে চেপে ফিরছিলেন বেশ, আচমকা বিকট শব্দ,মায়ের সামনে গুলিতে ঝাঁঝরা মেয়ে
Advertisement
Advertisement