Mumbai: এসএসসি পরীক্ষায় ব্যর্থতার ভয়, আত্মহত্যা চাকরিপ্রার্থীর

বিগত বেশ কিছু দিন ধরেই অবসাদে ভুগছিলেন তিনি। চাকরির চিন্তা ঘুরছিল তাঁর মাথায়।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মুম্বিই, ১৯ মার্চঃ স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষায় (Staff Selection Commission Exam 2023) ব্যর্থতার ভয়ে আত্মহত্যা করলেন যুবক। মুম্বই, চেম্বুরে যুবকের আত্মহত্যা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। বাড়ি থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে।

আরও পড়ুনঃ নাবালককে ধর্ষণ, তিনবছর আগের মামলায় অভিযুক্তকে ৪০ বছরের কারাবাসের নির্দেশ কেরালা কোর্টের

পুলিশ সূত্রে খবর, যুবক যখন আত্মহত্যা করেন তখন তার বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগকে কাজে লাগিয়ে কঠিন সিদ্ধান্ত নেয় সে। এও জানা গিয়েছে, বিগত বেশ কিছু দিন ধরেই অবসাদে ভুগছিলেন তিনি। চাকরির চিন্তা ঘুরছিল তাঁর মাথায়। এসএসসি পরীক্ষায় (SSC Exam 2023) ব্যর্থতার ভয় তাঁকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আর সেই ভয় থেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে। তবে ঘটনার বিশদ তদন্ত চালাচ্ছে মুম্বই পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement