Mumbai: নৃশংস, ধারালো অস্ত্র দিয়ে ছেলের গলা কেটে খুনের অভিযোগ বাবার বিরুধে

ছেলের মৃতদেহ লোপাট করতে গিয়ে পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়ল অভিযুক্ত বাবা।

প্রতীকী ছবি

মুম্বই, ১৭ ফেব্রুয়ারিঃ ধারালো অস্ত্র দিয়ে ছেলের গলা কেটে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ছেলের মৃতদেহ লোপাট করতে গিয়ে পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়ল অভিযুক্ত বাবা।

১১ বছরের ছেলের গলা ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলার অভিযোগে গ্রেফতার বাবা। মুম্বই পুলিশ জানায়, মহারাষ্ট্রের (Mumbai) অম্বেরনাথ শহরে ছেলের সঙ্গে একাই থাকতেন অভিযুক্ত। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় বছর ৩৫ এর ওই ব্যক্তির। এক ছেলেকে নিয়ে আলাদা থাকেন স্ত্রী। আর এক ছেলেকে নিয়ে থাকতেন ব্যক্তি। চাকরি বাকরির সেরম কিছু ঠিকানা ছিল না তাঁর।

আরও পড়ুনঃ বাড়ি থেকে উদ্ধার সাত মাসের গর্ভবতী মহিলার ঝুলন্ত দেহ, গ্রেফতার স্বামী

ডেপুটি কমিশনর আরও জানিয়েছেন, মাদকাসক্ত ছিলেন অভিযুক্ত। ধারালো অস্ত্র দিয়ে নিজের ১১ বছরের ছেলেকে প্রাণে মেরেছেন বাবা। ছেলেকে খুন করে ছেলের মৃতদেহ লোপাটের জন্যে বদলাপুর-অম্বেরনাথ হাইওয়তে যান। এবং সেখান থেকে লাশ ফেলতে গিয়ে পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়েন অভিযুক্ত বাবা। অভিযুক্তকে গ্রফতার করেছে মুম্বই পুলিশ। কী কারণে নিজের সন্তানের এমন নির্মম পরিণতি করেছে বাবা তার তদন্ত করছেন পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement