PM Modi: 'মোদী আমাদের ভাই', লোকসভা ভোটে বিজেপির পাশে থাকার আশ্বাস মুসলিম মহিলাদের
লোকসভা নির্বাচনের মুখে প্রধানমন্ত্রীকে আশ্বাস দিলেন, তাঁরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছেন। এর আগে অন্য কোন রাজনৈতিক দল মুসলিম মহিলাদের জন্যে ভাবেনি বলেও অভিযোগ করেন ওই মহিলা।
রবিবার ২৫ জানুয়ারি ছিল 'মন কি বাত'এর (Mann Ki Baat) ১১০'তম এপিসোড। সেই এপিসোডে বক্তব্য রেখে আপাতত এই রেডিও সম্প্রচার অনুষ্ঠান স্থগিত রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দোরগোড়ায় লোকসভা ভোট। প্রচারের ব্যস্ততার জেরে আগামী তিন মাসের জন্যে মোদীর মন কি বাত বন্ধ থাকতে চলেছে। এদিন নিজেই সে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে এদিন মোদীর মন কি বাত শুনতে জামা মসজিদে (Jama Masjid) ভিড় জমিয়েছিলেন মুসলিম মহিলারা। তাঁদেরই একজন প্রধানমন্ত্রী মোদীকে 'ভাই' বলে সম্বোধন করলেন।
আরও পড়ুনঃ দ্বারকাধীশ মন্দির দর্শনে মোদী, শারদাপীঠ মহারাজের পা ছুঁয়ে প্রণাম
লোকসভা নির্বাচনের মুখে প্রধানমন্ত্রীকে আশ্বাস দিলেন, তাঁরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছেন। ওই মহিলার কথায়, 'মুসলিম মহিলাদের জন্যে মোদীজি যা যা করেছেন তা নতুন করে বলার দরজার পড়ে না। তিন তালাক রোধ থেকে শুরু করে হজ কোটা বৃদ্ধি, লেখাপড়া বিভিন্ন কিছু। আর এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তিনি একজন ভাইয়ের কর্তব্য পালন করে চলেছেন'। এর আগে অন্য কোন রাজনৈতিক দল মুসলিম মহিলাদের জন্যে ভাবেনি বলেও অভিযোগ করেন তিনি।
দেখুন ভিডিয়ো...
২০১৪ সালে সরকার গঠনের পর ৩ অক্টোবর মন কি বাত রেডিও শোয়ের সম্প্রচার শুরু করেন মোদী। ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগেও একই ভাবে আদর্শ নির্বাচনী বিধি মেনে কয়েকমাসের জন্য সম্প্রচার বন্ধ রাখেন। নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর আবার চালু করা হয় এই অনুষ্ঠান। এখনও পর্যন্ত ২২টি ভারতীয় ভাষা, ২৯টি উপভাষা এবং ১১টি বিদেশী ভাষায় মন কি বাত সম্প্রচার হয়েছে।