Measles Outbreak: নতুন করে হামের কবলে আরও ১৫, বাড়ছে উদ্বেগ
মুম্বই, ৪ ডিসেম্বরঃ বেড়েই চলেছে হামের প্রকোপ। মহারাষ্ট্রে নতুন করে হামের কবলে আরও ১৫। শনিবার মুম্বই পুরসভা (BMC) থেকে প্রাপ্ত সর্বসেশ তথ্য অনুযায়ী, এদিন নতুন করে আরও ১৫ জনের শরীরে হামের সংক্রমণ ঘটেছে। তবে মৃত্যু হার নতুন করে বাড়েনি। মহারাষ্ট্রে এখনও অবধি মত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে, ৩৮৬। মৃত্যু সংখ্যা ৮ রয়েছে।
হাম আক্রান্ত হয়ে শনিবার ৩০ জন শিশুকে ভর্তি করান হয়েছে হাসপাতালে। সুস্থ হয়ে একই সংখ্যায় হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছে এদিন। শহরে হামের দাপট ব্যপক হারে বৃদ্ধির কারণে টিকাদানে আরও জোর দিচ্ছে মুম্বই পুরসভা। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (Brihanmumbai Municipal Corporation) তথ্য অনুযায়ী, নতুন করে টিকাদানের অভিযানে ছয় থেকে নয় মাস বয়সী ৫৫ জন শিশু এবং নয় মাস থেকে পাঁচ বছরের ৩,০৬৪ জন শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement