Massive Fire in Noida's Slum: নয়ডার বস্তিতে ভয়াবহ আগ্নিকাণ্ড, ৩ নাবালিকার মৃত্যু
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
উত্তরপ্রদেশ: নয়ডার (Noida) বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুনে পুড়ে ৩ জন নাবালিকার মৃত্যু হয়েছে। শিশুর বাবা-মাও আগুনে গুরুতর দগ্ধ হয়েছেন। অগ্নিকাণ্ডের সময় পরিবারের পাঁচ সদস্যই বাড়িতে ঘুমিয়ে ছিলেন। নয়ডার জেলা ম্যাজিস্ট্রেট মনীশ ভার্মা জানিয়েছেন নাবালিকাদের বাবার শরীরের ৬০-৭০ শতাংশের বেশি পুড়ে গিয়েছে। তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়, সেখান থেকে তাঁকে সফদরজং হাসপাতালে রেফার করা হয়েছে। মা সামান্য আহত হয়েছেন, প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।
সূত্রে খবর, ভোর ৩-৪টা নাগাদ আগুন লাগে। খবর পেয়ে পুলিশ, ফায়ার ব্রিগেড এবং জেলা ম্যাজিস্ট্রেট দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একটি ফরেনসিক দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে, তদন্ত চলছে।
Advertisement
সম্পর্কিত খবর
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
Dubai Tower Fire: মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝে দুবাইয়ের বহুতলে ভয়াবহ আগুন, টাইগার টাওয়ারের ৪ হাজার বাসিন্দাকে উদ্ধার
Air India Plane Crash: আহমেদাবাদ সিভিল হাসপাতালের মর্গের বাইরে ভিড়-হাহাকার, পুলিশি ঘেরাটোপ অব্যাহত
Journalists Arrested: ব্ল্যাকমেল করার অভিযোগে নয়ডা থেকে গ্রেফতার ২ জন সাংবাদিক, উদ্ধার লক্ষ লক্ষ টাকা
Advertisement
Advertisement
Advertisement