Suicide Bombing In Damascus: প্রার্থনা চলাকালীন গির্জায় আত্মঘাতী বোমা হামলা, মৃত ২০, আহত কমপক্ষে ৫০
গির্জার বিশপ মুসা খুরি জানান, বিকেলের প্রার্থনা চলাকালীন এই ঘটনা ঘটানো হয়।
নয়াদিল্লিঃ প্রার্থনা (Prayer) চলাকালীন সিরিয়ার গির্জায় (Church) আত্মঘাতী বোমা হামলা (Suicide Bombing)। মৃত্যু প্রায় ২০ জনের। আহত কমপক্ষে ৫০ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। রবিবার ঘটনাটি ঘটেছে সিরিয়ার দামাস্কাসের (Damascus)ডোয়েলায় মার ইলিয়াস গির্জায়। আচমকাই বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই হামলার জন্য ডায়েশ আইএস সংগঠনকেই দায়ী করা হচ্ছে। ইতিমধ্যেই এই সংগঠনের সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে চিহ্নিত করা গিয়েছে।
সিরিয়ার গির্জায় বোমা হামলা, প্রাণ গেল শিশু-সহ ২০ জনের
গির্জায় ঢুকে প্রার্থনারত ব্যক্তিদের লক্ষ করে নির্বিচারে গুলি চালাতে দেখা যায় তাকে। এরপর শরীরে বাঁধা বোমা দিয়ে গোটা গির্জা উড়িয়ে দেয় সে। স্থানীয়দের দাবি, এই হামলায় বেশকিছু শিশুরও মৃত্যু হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনও সংগঠন। কিন্তু এই গোটা ঘটনার পিছনে ইসলামিক স্টেট গ্রুপের এক সদস্যকেই দায়ী করছে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রক। এই একই কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরাও। গির্জার বিশপ মুসা খুরি জানান, বিকেলের প্রার্থনা চলাকালীন এই ঘটনা ঘটানো হয়। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা মোস্তফা। এই ঘটনাকে 'জঙ্গি হামলা' বলে উল্লেখ করেছেন তিনি। ভবিষ্যতে দেশের নাগরিকদের এই ধরনের হামলা থেকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন মোস্তাফা।
প্রার্থনা চলাকালীন গির্জায় আত্মঘাতী বোমা হামলা, মৃত ২০, আহত কমপক্ষে ৫০