Manipur Shocker: মহিলার পুরনো নগ্ন ভিডিয়োকে কেন্দ্র করে ফের উত্তেজনা মণিপুরে, তদন্তের নির্দেশ

গত৪ মে মণিপুরের রাস্তায় উত্তেজিত জনতার সামনে নগ্ন হয়ে দাঁড়ান ৩ মহিলা। ওই ৩ জনের মধ্যে ১৯ বছরের এক তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, বোনের ধর্ষণের ঘটনার প্রতিবাদ করতে গেলে ওই তরুণীর দাদাকে সবার সামনে খুন করা হয় বলে অভিযোগ।

Photo: Twitter

ইম্ফল, ২০ জুলাই: উত্তপ্ত মণিপুরে (Manipur) ফের উত্তেজনা ছড়াতে শুরু করেছে। এবার মণিপুরে এক মহিলার পুরনো নগ্ন ভিডিয়োকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াতে শুরু করেছে। রিপোর্টে প্রকাশ, গত ৪ মে মণিপুরে কাংকোপি জেলায় ওই ঘটনা ঘটে। সেই ৪ মে-র পুরনো ভিডিয়ো ঘিরে শোরগোল ছড়াতে শুরু করেছে। গত৪ মে মণিপুরের রাস্তায় উত্তেজিত জনতার সামনে নগ্ন হয়ে দাঁড়ান ৩ মহিলা। ওই ৩ জনের মধ্যে ১৯ বছরের এক তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, বোনের ধর্ষণের ঘটনার প্রতিবাদ করতে গেলে ওই তরুণীর দাদাকে সবার সামনে খুন করা হয় বলে অভিযোগ।

ওই ঘটনার প্রতিবাদে মুখ খোলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। মনুষ্যত্বের বিরুদ্ধে কোনও হামলা মেনে নেওয়া হবে না। ফলে ৪ মে-র ঘটনার বিরুদ্ধে কড়া তদন্তের নির্দেশ দেন এন বীরেন সিং। ওই পুরনো ঘচনার ভিডিয়ো নতুন করে ছড়াতে তা নিয়ে শুরু হয়েছে জোর শোরগোল।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement