শাশুড়িকে ফাঁকা জায়গায় টেনে নিয়ে ধর্ষণ জামাইয়ের, পুলিশে গেলে স্ত্রী-কে ডিভোর্সের হুমকি

একেবারে জঘন্য। জামাইয়ের যৌন লালসার শিকার হতে হল শাশুড়িকে। মেয়ে ডেকেছে বলে মিথ্যা কথা বলে জোর করে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে শাশুড়িকে ধর্ষণ করল জামাই। যে জামাইকে বিশ্বাস করে মেয়ের বিয়ে দিয়েছিল মা।

হায়দ্রাবাদ, ৩ অগাস্ট:  Hyderabad man held for raping mother-in-law। একেবারে জঘন্য। জামাইয়ের যৌন লালসার শিকার হতে হল শাশুড়িকে। মেয়ে ডেকেছে বলে মিথ্যা কথা বলে জোর করে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে শাশুড়িকে ধর্ষণ করল জামাই। যে জামাইকে বিশ্বাস করে মেয়ের বিয়ে দিয়েছিল মা। হায়দ্রাবাদের বালাপুরে ঘটেছে এমন নৃশংস ঘটনা। ধর্ষণের পর জামাই হুমকি দেয় পুলিশের কাছে গেলে বা অন্য কাউকে এই কথা জানালে মেয়েকে ডিভোর্স দিতে দেবে সে।

এরপর অসুস্থ শরীরেই পুলিশ স্টেশনে গিয়ে জামাইয়ের নামে ধর্ষণের অভিযোগ দায়ের করেন বছর ৪৫-এর মহিলা। ২৭ বছর বয়েসের সেই গুণধর জামাইকে গ্রেফতার করেছে চন্দ্রায়নগুট্টা পুলিশ। আরও পড়ুন-চিনের 'ভাসমান ট্রেন' এবার ছুটবে প্লেনের চেয়েও বেশি গতিতে, ৬০০ কিমি/ঘণ্টার উড়ন্ত ট্রেন দেখুন

এক বছর আগে তার বিয়ে হয়েছিল। অভিযোগ, শুরু থেকেই শাশুড়িকে নানা আপত্তিকর কথা বলত সে। কিন্তু জামাই বলে বারবার তাঁকে এড়িয়ে যান সেই মহিলা। তবে এবার জামাই তাদের বাড়ি এলে সরাসরি অশালীন প্রস্তাব দেন। তা রাজি না হওয়ায়, জোর করে টানতে টানতে শাশুড়িকে নিয়ে গিয়ে ধর্ষণ করে জামাই। পুলিশ সেই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করেছে। জামাই এখন জেল খাটছে। আর জামাইয়ের হাতে ধর্ষিতা শাশুড়ি এখন হাসপাতালে ভর্তি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement