Fraud Case: কলেজে ভর্তির নামে প্রতারণা, ব্যবসায়ীর থেকে ১২.২ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকেরা

ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Police, Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ প্রতারণার (Fraud) শিকার ব্যবসায়ী (Businessman)। সন্তানকে জুনিয়র কলেজে (Junior College) ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায়ীর থেকে ১২.২ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকেরা। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযোগকারী মহারাষ্ট্রের কল্যাণের বাসিন্দা। পেশায় ব্যবসায়ী। পুলিশ জানিয়েছে, দশম শ্রেণির পরীক্ষায় অসফল হয়েছিল তাঁর ছেলে। এরপরই তাঁর ছেলেকে জুনিয়র কলেজে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিন প্রতারক। এরপর নকল এসএসসি সার্টিফিকেট বানিয়ে দেওয়ার নাম করে টাকা চাওয়া হয়।

প্রতারকদের ফাঁদে পা দিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন ব্যবসায়ী

পরে ওই প্রতারকেরা ওই ব্যবসায়ীকে জানান, ওই নকল সার্টিফিকেট বানাতে গিয়ে তাঁদের এক সহযোগী পুলিশের জালে জড়িয়েছেন। তাঁকে মুক্ত করার জন্য টাকার প্রয়োজন। এই বলে ব্যবসায়ীর থেকে ১২.২ লক্ষ টাকা হাতিয়ে নেন প্রতারকেরা। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই ব্যবসায়ী। ওই তিন প্রতারকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই প্রতারকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(৪), ৩৩৬(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে।

কলেজে ভর্তির নামে প্রতারণা, ব্যবসায়ীর থেকে ১২.২ লক্ষ টাকা হাতিয়ে নিল প্রতারকেরা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement