Delhi: সংসদের সামনে গায়ে পেট্রোল ঢেলে আগুন! হাসাপাতালে মৃত যুবক

দিল্লিতে সংসদ ভবনের সামনে আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তিটির আজ হাসপাতালে মৃত্যু হয়েছে।

Parliament (Photo Credits: ANI)

নয়াদিল্লি: দিল্লিতে সংসদ ভবনের (Parliament) সামনে আত্মহত্যার চেষ্টা করা ব্যক্তিটির আজ হাসপাতালে মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম জিতেন্দ্র, তিনি উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা। জিতেন্দ্র সংসদ ভবনের সামনে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়েছিলেন। স্থানীয় পুলিশ, রেলওয়ে পুলিশ এবং কয়েকজন নাগরিক আগুন নেভানোর পর বুধবার বিকেলে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি প্রায় ৯৫% পুড়ে গিয়েছিলেন। দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

বাগপতের বাসিন্দা জিতেন্দ্র পেট্রোলের বোতল নিয়ে দিল্লি পৌঁছেছিলেন। রেল ভবনের কাছে পৌঁছে হঠাৎ নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুন লাগার পর তিনি রাস্তায় দৌড়াতে শুরু করলে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা জিতেন্দ্রকে কম্বল ও কাপড় দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর আত্মহত্যার চেষ্টা সবাইকে হতবাক করেছে। মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement