Arrested: ভেজাল দুধ তৈরিতে ব্যবহার অক্সিটোসিন ইনজেকশন! গ্রেফতার ১
ভেজাল দুধ তৈরিতে ব্যবহৃত অক্সিটোসিন ইনজেকশনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
নয়াদিল্লি: ভেজাল দুধ (Adulterated Milk) তৈরিতে ব্যবহৃত অক্সিটোসিন ইনজেকশনসহ (Oxytocin Injections) এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এক হাজারের বেশি বোতল উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, বেআইনিভাবে অক্সিটোসিন ইনজেকশন তৈরির অভিযোগে মহারাষ্ট্রের থানে জেলা থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অক্সিটোসিন দুগ্ধজাত গবাদি পশুদের দুধ উৎপাদন বাড়াতে ব্যবহার করা হয় এবং গবাদি পশুর পাশাপাশি সেই দুধ পান করা মানুষের উপরও এর বিরূপ প্রভাব পড়ে।
ক্রাইম ইউনিটের সিনিয়র পুলিশ ইন্সপেক্টর অজিত শিন্ডে জানিয়েছেন, একটি তথ্যের ভিত্তিতে পুলিশ কল্যাণ শহরে একটি প্রাঙ্গণে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ ১.৫৯ লক্ষ টাকা মূল্যের অক্সিটোসিন ওষুধের ১০৬৭টি লেবেলবিহীন বোতল এবং ইনজেকশন তৈরিতে ব্যবহৃত অন্যান্য জিনিষপত্র উদ্ধার করেছে।
Advertisement
সম্পর্কিত খবর
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Air India Crew Arrested: ফের শিরোনামে এয়ার ইন্ডিয়া, সোনা পাচারের অভিযোগে গ্রেফতার ক্রু, উদ্ধার কোটি টাকার সোনা
Telangana Engineer Arrested: ১৯ টি জমি, হোটেল, ভুড়িভুড়ি ফ্ল্যাট ও সোনাদানার মালিক, সরকারি কর্মচারীর বাড়িতে হানা দিতেই চক্ষু চড়কগাছ ইডি অফিসারদের
Woman Kills Husband: আঠারো বছরের দাম্পত্য জীবন! প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করে দেহ নদীতে ভাসিয়ে দিল স্ত্রী
Advertisement
Advertisement
Advertisement