Reel Craze: সোশ্যাল মিডিয়ার জন্য রিল বানানোর সময় গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু
ঘটনাস্থলে ফরেনসিক দলকে ডাকা হয়েছে, তদন্তও শুরু হয়েছে...
কোটা: বন্দুক দিয়ে সোশ্যাল মিডিয়ার জন্য রিল (Reel) বানানোর সময় গুলিবিদ্ধ এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের মহাবীর নগর থানা এলাকায়। ডিএসপি মনীশ শর্মা বলেন, ওই যুবকের সঙ্গে ঘটনাস্থলে তাঁর কয়েকজন বন্ধুও উপস্থিত ছিলেন। সবাই সোশ্যাল মিডিয়ার জন্য রিল তৈরি করছিল। তাঁর কাছে বন্দুকও ছিল। হটাৎ যুবক গুলিবিদ্ধ হন, জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। যুবকের মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: Suresh Raina’s Cousin Killed: হিট অ্যান্ড রান দুর্ঘটনায় প্রাণ হারালেন সুরেশ রায়নার মামার ছেলে
ঘটনার খবর পেয়ে কোটার পুলিশ সুপার মনীশ শর্মা এবং মহাবীর নগর থানার অফিসার মহেন্দ্র মারু সহ অন্যান্য আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে যান। ঘটনাস্থলে ফরেনসিক দলকে ডাকা হয়েছে এবং তদন্তও শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Air India Plane Crash: আমেদাবাদ বিমান বিপর্যয়ের নেপথ্যে কী কারণ? উত্তর খুঁজতে দুর্ঘটনাস্থলে এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো
Advertisement
Advertisement
Advertisement