Dimple Hayathi Assault Case: পরিচারিকাকে হেনস্থার অভিযোগ দক্ষিণী অভিনেত্রী ও তাঁর স্বামীর বিরুদ্ধে

এরপর অভিযোগকারিণীর ফোন ভেঙে দেওয়া হয়। তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ।

ডিম্পল হায়াথি (ছবিঃX)

নয়াদিল্লিঃ আইনি বিপাকে দক্ষিণী অভিনেত্রী ডিম্পল হায়াথি (Actress Dimple Hayathi) তাঁর স্বামী ডেভিড পরিচারিকাকে মারধর, হেনস্থা অশালীন মন্তব্য করার অভিযোগ উঠেছে তারকা দম্পতির বিরুদ্ধে ইতিমধ্যেই হায়দরাবাদের ফিল্মনগর থানায় দায়ের হয়েছে অভিযোগ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

পুলিশ সূত্রে খবর, গত ২২ সেপ্টেম্বর কাজের জন্য ওড়িশা থেকে হায়দরাবাদে এসেছিলেন অভিযোগকারিণী তিনি ওড়িশার রায়গড়া জেলার বাসিন্দা তাঁর এক পরিচত আগে ডিম্পলের বাড়িতে কর্মরত ছিলেন সেই সূত্রেই দক্ষিণী অভিনেত্রীর বাড়িতে কাজ পান তিনি ঘটনার সূত্রপাত গত ২৯ সেপ্টেম্বর এদিন সকালে ডিম্পলের পোষ্য চেঁচাতে শুরু করলে অভিযোগকারিণীর উপর চড়াও হন ডিম্পলের স্বামী ডেভিড স্বামীর পাশে এসে দাঁড়ান ডিম্পল এরপর অভিযোগকারিণীর ফোন ভেঙে দেওয়া হয় তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ শুধু তাই নয়,২২ বছরের ওই তরুণীকে হেনস্থা করতে আসেন ডেভিড, এমনটাই এফআইআর- উল্লেখ রয়েছে এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে আক্রান্ত পরিচারিকা বলেন, "আমার ফোন মাটিতে ফেলে ভেঙে দেওয়া হয় ডেভিড আমাইয় হেনস্থা করার চেষ্টা করে জামাকাপড় ছিঁড়ে যায় ওই অবস্থাতেই আমি বাড়ি থেকে বেরিয়ে আসি" ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪, ৭৯, ৩৫১() ৩২৪() ধারায় মামলা রুজু করা হয়েছে

পরিচারিকাকে হেনস্থার অভিযোগ দক্ষিণী অভিনেত্রী ও তাঁর স্বামীর বিরুদ্ধে

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement