Maharashtra: রান্না নিয়ে অশান্তি, মাকে আগুনে পুড়িয়ে খুন ক্ষুব্ধ ছেলের

মঙ্গলবার রাতে বাড়িতে খাবার তৈরি ও পরিবেশন করা নিয়ে মায়ের সঙ্গে তুমুল অশান্তি করে। মাকে ধরে মারধর করে। রাগের মাথায় বাড়ির সামনে একটি খোলা জায়গায় মাকে টেনে নিয়ে যায়। আশেপাশ থেকে শুকনো কাঠ সংগ্রহ করে এনে মায়ের গায়ে আগুন ধরিয়ে দেয় ছেলে।

প্রতীকী ছবি

মুম্বই, ২৬ অক্টোবরঃ মায়ের সঙ্গে রান্না নিয়ে বচসা। অশান্তির জেরে মাকে আগুনে পুড়িয়ে খুন করল ছেলে। নিজের ২৬ বছরের ছেলের হাতে মৃত্যু হল মহিলার। মঙ্গলবার সন্ধ্যেবেলা মহারাষ্ট্রের (Maharashtra) রায়গড় জেলার নবখার গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় মহিলাকে আলিবাগের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসা চলাকালীন হাসপাতালেই মৃত্যু হয়েছে তাঁর।

ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম চাঙ্গুনা নামদেও খোট। অভিযুক্ত ছেলে জয়েশ মঙ্গলবার রাতে বাড়িতে খাবার তৈরি ও পরিবেশন করা নিয়ে মায়ের সঙ্গে তুমুল অশান্তি করে। মাকে ধরে মারধর করে। এখানেই থেমে থাকেনি সে। রাগের মাথায় বাড়ির সামনে একটি খোলা জায়গায় মাকে টেনে নিয়ে যায়। আশেপাশ থেকে শুকনো কাঠ সংগ্রহ করে এনে মায়ের গায়ে আগুন ধরিয়ে দেয় সে।

ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় রাবদন্ডা থানার পুলিশ। অগ্নিদগ্ধ মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তাঁরা। কিন্তু লাভ হয়নি। ক্ষত এতই গভীর ছিল যে চিকিৎসায় সাড়া দেননি তিনি। মৃত্যু হয়েছে চাঙ্গুনার। এদিকে পুলিশ আসছে দেখেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত ছেলে জয়েশ। খোঁজ শুরু হয় তাঁর। পাশের একটি জঙ্গল থেকে পুলিশের একটি দল গ্রেফতার করেছে অভিযুক্তকে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement