Maharashtra: বেধড়ক মার চোরকে, শরীর জুড়ে রক্ত, গ্রেফতার ৫ ব্যক্তি

পিটিয়ে পিটিয়ে আধ মরা করে দিল চোরকে। চোখ, কান, নাক, মাথা বেয়ে ঝরছে রক্ত। রক্তে ভিজে গিয়েছে চোরের গায়ের জামা। পিছনে দাঁড়িয়ে থাকা দর্শকদের থেকে আওয়াজ আসছে ‘মাথা ভেঙে দাও’। চরম নির্মমতার পরিচয় দিল মহারাষ্ট্র (Maharashtra) পালঘর এলাকাবাসী। এমন নৃশংস আচরণের জন্যে পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে ১ ডিসেম্বর। এক চোরকে ধরে এমনই বেধড়ক মারধর করে এলাকাবাসী। শরীর বেয়ে ঝরছে রক্ত। তাও রেহাই নেই। পিটিয়ে চলেছে। আশেপাশে ভিড় জড়ো হয়ে গিয়েছে সেই দৃশ্য দেখার জন্যে। কেউ কেউ মুঠো ফোন বন্দী করে সেই দৃশ্য। বলতে থাকে ‘আরও মার। মেরে মাথা ভেঙে দাও’। নেটপাড়ায় সেই নির্মম দৃশ্য উঠে আসতে চোখ এড়ায়নি মহারাষ্ট্র পুলিশের। এমন নৃশংসতার পরিচয় দেওয়ার জন্যে গ্রেফাতার হয় পাঁচ ব্যক্তি। চোরের বিরুদ্ধেও চুরির অপরাধের মামলা দায়ের করা হয়েছে।

দেখুনঃ 

পুলিশ জানায়, “চার দিন আগে এক চোর ধরতে পেরে তাকে বেধড়ক মারধর করে এলাকাবাসী। সেই ভিডিয়ো নেটপাড়ায় ভাইরাল হয়। চোরের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান হয়। এবং একই সঙ্গে কারুর উপর এমন অমানসিক-নৃশংস আচরণ করার জন্যে পাঁচ ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে’।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement