পাশবিক! মদের টাকা না দেওয়ায় দেওয়ালে মাথা ঠুকে বাবাকে খুন করল ছেলে

বাবার কাছে মদ খাওয়ার জন্য টাকা চেয়েছিল মদ্যপ ছেলে। কিন্তু, তা দিতে রাজি হননি বৃদ্ধ ওই মানুষটি। এর জেরে বাবার মাথা দেওয়ালে ঠুকে ঠুকে তাঁকে মেরেই ফেলল কুলাঙ্গার ছেলে। পাশবিক এই ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার সিঁথি এলাকায়।

Death (Photo Credit: File Photo)

কলকাতা: বাবার (Father) কাছে মদ (Alcohol) খাওয়ার জন্য টাকা চেয়েছিল মদ্যপ ছেলে (Drunk Son)। কিন্তু, তা দিতে রাজি হননি বৃদ্ধ ওই মানুষটি। এর জেরে বাবার মাথা দেওয়ালে ঠুকে ঠুকে (Bashing Head) তাঁকে মেরেই (Kills) ফেলল কুলাঙ্গার ছেলে। পাশবিক এই ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার সিঁথি (Sinthee) এলাকায়। মৃতের নাম উৎপল কান্তি রায় (৬৫)। মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সিঁথি থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার অর্থাৎ কালীপুজোর রাতে বন্ধুদের সঙ্গে স্থানীয় পুজো মণ্ডপেই মদ খেয়ে আনন্দ করছিল অভিযুক্ত। রাতে আর বাড়ি ফেরেনি। পরেরদিন সকালে মদ্যপ অবস্থায় নিজের বাড়ি ফিরে দরজায় ধাক্কা দেয় ওই যুবক। সেইসময় দরজা খুলে তাকে বাড়িতে আসতে বলেন মৃত ব্যক্তি। কিন্তু, মদ্যপ ওই যুবক বাড়িতে আসার পরিবর্তে বাবার থেকে মদ খাওয়ার জন্য আরও টাকা চায়।

কিন্তু, ছেলের বেহাল দশা দেখে তাকে মদ খাওয়ার টাকা দিতে অস্বীকার করে তার বাবা। এই কথা শুনেই তাঁর মাথা ধরে বাড়ির দেওয়ালে সজোরে ঠুকতে থাকে অভিযুক্ত। আঘাত পেয়ে চিৎকার করে কাঁদতে থাকেন তার বাবা। সেই চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্তকে আটকান। তড়িঘড়ি তার বাবাকে গুরুতর জখম অবস্থাতে স্থানীয় হাসপাতালেও নিয়ে যান। কিন্তু, সেখানকার চিকিৎসকরা ওই বৃদ্ধ ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।

পরে মৃতের মায়ের অভিযোগের ভিত্তিতে তার ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, ওই যুবক মাদকাসক্ত ছিল। সেই কারণে তাকে দুবার রিহ্যাব সেন্টারেও পাঠানো হয়েছিল। গত অগাস্ট মাসেই রিহ্যাব থেকে ফিরেছিল সে। তারপর থেকে ওষুধ খাচ্ছিল।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement