Teacher Serving Alcohol to Students: পড়াশোনা চুলোয় যাক, স্কুলে বসে খুদে পড়ুয়াদের মদ খাওয়ানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, দেখুন ভিডিয়ো

সদ্য স্কুলের অন্দরে আবারও খুদে ছাত্রদের মদ পরিবেশন করতে দেখা গিয়েছে তাঁকে। আর সেই সময় ঘটনাটি কেউ একজন ক্যামেরাবন্দি করেন। এবং তা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন।

Teacher Serving Alcohol to Students: পড়াশোনা চুলোয় যাক, স্কুলে বসে খুদে পড়ুয়াদের মদ খাওয়ানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, দেখুন ভিডিয়ো
Teacher serving alcohol to students (Photo Credits: X)

Teacher Serving Alcohol to Students: স্কুলে বসে পড়ুয়াদের সঙ্গে মদ্যপান করছেন শিক্ষক। খুদে পড়ুয়াদেও মদ পরিবেশন করে খাওয়াচ্ছেন। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কাটনিতে এক শিক্ষকের খুদে ছাত্রদের মদ খাওয়ানোর ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি লেটেস্টলি বাংলা)। সেই ভিডিয়ো ঘিরে তুমুল শোরগোল ছড়িয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের অন্দরে এমন উশৃঙ্খল কাণ্ড ভাইরাল হতেই অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

জানা যাচ্ছে, অভিযুক্ত শিক্ষকের নাম নবীন প্রতাপ সিং বাঘেল। তিনি খিরিহানির একটি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। তাঁর বিরুদ্ধে মাতাল অবস্থায় স্কুলে আসা এবং প্রায়শই শিক্ষার্থীদের পড়ানোর পরিবর্তে মদ পরিবেশন করার অভিযোগ রয়েছে।

সদ্য স্কুলের অন্দরে আবারও খুদে ছাত্রদের মদ পরিবেশন করতে দেখা গিয়েছে তাঁকে। আর সেই সময় ঘটনাটি কেউ একজন ক্যামেরাবন্দি করেন। এবং তা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। মদ্যপ শিক্ষকের কাণ্ড হু-হু করে ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, খুদে ছাত্রদের নিয়ে একজোট হয়ে বসে রয়েছেন প্রবীণ শিক্ষক। ছাত্রদের হাতে রয়েছে কাপ। আর তাতেই মদ দিচ্ছেন শিক্ষক। সঙ্গে মেশাচ্ছেন জলও। আর তা এক ঢোগে মেরে দিচ্ছে পড়ুয়ারা।

খুদে পড়ুয়াদের মদ খাওয়াচ্ছেন শিক্ষকঃ

ভিডিয়োটি ভাইরাল ছড়িয়ে পড়তেই শিক্ষকের কাণ্ড ফাঁস হয়। এরপরেই জেলা কালেক্টর ডঃ দিলীপ যাদব তাৎক্ষণিকভাবে অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করেছেন।

(The above story first appeared on LatestLY on Apr 19, 2025 08:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).