Kashmir: ক্রিকেট খেলতে গিয়ে হৃদরোগ আক্রান্ত হয়ে মাঠেই মৃত্যু যুবকের

ক্রিকেট খেলতে গিয়ে আচমকা জ্ঞান হারিয়ে পড়ে যান সুহাইব ইয়াসিন নামের ওই যুবক। এরপর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা করা গেল না। চিকিৎসকেরা জানান, মারা গিয়েছেন বছর কুড়ির ওই যুবক।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

বারামুল্লা, ২৭ জানুয়ারিঃ ক্রিকেট খেলতে গিয়ে মাঠেই মৃত্যু হল এক যুবকের। কাশ্মীরের (Kashmir) বারাবুল্লা জেলার পট্টন শহরের হাঞ্জিওয়েরা এলাকার ঘটনা। স্থানীয় এক মাঠে ক্রিকেট খেলতে গিয়ে আচমকা জ্ঞান হারিয়ে পড়ে যান সুহাইব ইয়াসিন নামের ওই যুবক। এরপর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা করা গেল না। চিকিৎসকেরা জানান, মারা গিয়েছেন বছর কুড়ির ওই যুবক।

আরও পড়ুনঃ রামলালার প্রাণ প্রতিষ্ঠার মুহূর্তে হৃদরোগে আক্রান্ত ধর্মাচার্য, বায়ুসেনার তৎপরতায় বাঁচল প্রাণ

মৃত্যুর প্রাথমিক কারণ হিসাবে জানা যাচ্ছে, ক্রিকেট মাঠে বল করার জন্যে ছোটার সময়ে পড়ে যান তিনি। হৃদরোগ আক্রান্ত (Heart Attack) হয়ে পড়ে গিয়েছিলেন ইয়াসিন। ঘটনায় শোক প্রকাশ করেছেন পট্টনের স্থানীয় বিধায়ক ইমরান রেজা আনসারি। এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'সুহাইব ইয়াসিনকে হারিয়ে শোকাহত গোটা পট্টন। একজন তরুণ প্রাণ যিনি আজ ক্রিকেটের মাঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই কঠিন সময়ে তাঁর পরিবারের জন্যে আমার সমবেদনা রইল'।

বিধায়কের টুইট... 

এক রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিগত কয়েক বছরে ভারতে খেলার মাঠে বহু প্রাণ গিয়েছে। এই আচমকা মৃত্যুর বেশির ভাগই হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement