Karnataka: নিত্য বচসার জের, তরুণীর গলা কেটে খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে

নির্জন এলাকায় কথা বলার অজুহাতে প্রেমিকাকে নিয়ে গিয়ে তাঁর গলা কেটে খুন করে অভিযুক্ত। ইতিমধ্যেই গ্রেফতার পুলিশ গ্রেফতার করেছে যুবককে।

Representational Image (Photo Credit: Pixabay)

বচসার জের, প্রেমিকার গলা কেটে খুনের অভিযোগ উঠল খোদ প্রেমিকের বিরুদ্ধে। কর্ণাটকের হাসান জেলায় ২১ বছরের তরুণীকে খুনের অভিযোগে ২৩ বছরের যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ জম্মু কাশ্মীরের কুলগামে ভারতীয় জওয়ানের গুলিতে খতম তিন লস্কর জঙ্গি

পুলিশ সূত্রে খবর, হাসান জেলা নিবাসী অভিযুক্ত যুবকের নাম তেজস। ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। মৃতার সঙ্গে প্রেমের সপম্পর্ক ছিল অভিযুক্তের। যুগলের মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া অশান্তি লেগে থাকত। দীর্ঘ দিনের তর্ক-বিতর্ক প্রেমিকা খুনে অভিযুক্তকে প্ররোচিত করেছে যুবককে, অনুমান পুলিশের।

নির্জন এলাকায় কথা বলার অজুহাতে প্রেমিকাকে নিয়ে গিয়ে তাঁর গলা কেটে খুন করে অভিযুক্ত। ইতিমধ্যেই গ্রেফতার পুলিশ গ্রেফতার করেছে যুবককে। ঘটনার বিশদে  তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement