Kanwariya Beaten In UP: ‘বোল রাম’ ধ্বনি দিতে বাধা, যোগীরাজ্যে কানওয়ারিকে মারধরের অভিযোগ, আটক ৬

অভিযুক্তদের গ্রেফতারির দাবি জানান বিক্ষোভকারীরা।

চলছে বিক্ষোভ (ছবিঃX)

নয়াদিল্লিঃ যোগীরাজ্যে এবার কানওয়ারিকে (Kanwariya)মারধরের অভিযোগ উঠল দোকানদারের বিরুদ্ধে। ‘বোল রাম’ স্লোগান দেওয়ার মারধর বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, বারাণসীর রানি বাজারের এক জুতোর দোকান থেকে মোজা কিনতে গিয়েছিলেন এক কানওয়ারি। পা থেকে রক্তক্ষরণ হচ্ছিল তাঁর। তা নিয়েই দোকানদারের সঙ্গে বচসা শুরু হয় তাঁর। বচসা চরমে পৌঁছলে হাতাহাতি শুরু হয়। ঝামেলার মাঝে ঢুকে পড়েন স্থানীয়রা। অভিযোগ, 'বোল রাম' ধ্বনি দিতে বারণ করা হয় কানওয়ারিদের। এর তীব্র প্রতিবাদ জানান স্থানীয় ভক্তরা।

বারাণসীতে চাঞ্চল্য, কানওয়ারিয়াকে মারধরের অভিযোগ

বারাণসীর জনসা-রাজাতালব রাস্তা প্রায় ৩০ মিনিট ধরে অবরোধ করে রাখেন তাঁরা। যার ফলে যান চলাচল ব্যাহত হয়। অভিযুক্তদের গ্রেফতারির দাবি জানান বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রেস বিজ্ঞপ্তি জারি করেন বারাণসী পুলিশ কমিশনারেট। জানা গিয়েছে, নওয়ারিদের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

যোগীরাজ্যে কানওয়ারিকে মারধরের অভিযোগ, আটক ৬

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement