ISIS Terrorist: দেশে ফের নাশকতার ছক? রাঁচি থেকে গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি
আইএসআইএস জঙ্গিদের সঙ্গে যোগাযোগের সন্দেহে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
নয়াদিল্লিঃ ঝাড়খণ্ড এটিএস (Jharkhand ATS) এবং রাঁচি (Ranchi) পুলিশের যৌথ অভিযানে বড় সাফল্য। রাঁচি থেকে গ্রেফতার আইসআইএস জঙ্গি। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম আশার দানিশ। পেটওয়ারের বাসিন্দা। আইএসআইএস জঙ্গিদের সঙ্গে যোগাযোগের সন্দেহে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তার উপর নজর রাখছিলেন তদন্তকারীরা অফিসারার। অবশেষে তাকে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, আজ়হার দানিশের নামে দিল্লিতে একটি মামলা দায়ের হয়। সেই মামলার সূত্রেই তার খোঁজ শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে সম্ভাব্য জঙ্গি যোগের তথ্যও। গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ডের রাঁচির ইসলামনগরে অভিযান চালায় দিল্লি, ঝাড়খণ্ড এটিএস এবং রাঁচি পুলিশের যৌথ টিম। সেখান থেকেই ধরা পড়ে দানিশ।
দেশে ফের নাশকতার ছক? রাঁচি থেকে গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি
Advertisement
সম্পর্কিত খবর
Abhishek Banerjee On Pahalgam Issue: পহেলগাঁও জঙ্গি হানার ৫৫ দিন অতিক্রান্ত, কেন এখনও অধরা অভিযুক্তরা? কেন্দ্রীয় সরকারকে নিশানা অভিষেকের
Doctor Arrested: হাসপাতালে মৃত্যু মা ও সদ্যজাতর, চিকিৎসায় গাফিলতির অভিযোগে গ্রেফতার চিকিৎসক
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Advertisement
Advertisement