Jammu: প্রেমিকাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের
দরজা ভেঙে পুলিশ বাড়ির ভিতরে ঢুকে দেখেন সুইমিং পুলে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সুমেধা। নিজের পেটে ছুরি দিয়ে আঘাত করেছেন জহর।
জম্মু, ১১ মার্চঃ প্রেমিকার শরীরে একের পর এক ছুরির আঘাত। ছুরি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে প্রেমিকাকে খুন করে নিজে আত্মহত্যার চেষ্টা করেন প্রেমিক। দুজনের মধ্যে বচসার এমন জের রান্নাঘরের ছুরি দিয়ে প্রেমিকাকে খুন করলেন যুবক।
পুলিশ সূত্রে খবর, মৃত প্রেমিকার নাম সুমেধা শর্মা। পেশায় একজন চিকিৎসক। জম্মুর তালাব তিলো এলাকার বাসিন্দ। অভিযুক্ত যুবকের নাম জহর গনাই। বাড়ি জম্মুর জানিপুরে। বচসার জেরে প্রেমিকাকে ছুরিকাঘাতে খুন করে সেই ছুরি দিয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করেন। আহত যুবককে উদ্ধার করে জম্মুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে অভিযুক্তের।
আরও পড়ুনঃ আলিগড়ে জোড়া মৃতদেহ উদ্ধার, স্বামী-স্ত্রীর রহস্য মৃত্যু
আরও জানা গিয়েছে, প্রেমিকাকে খুন করে নিজের জীবন শেষ করে দেওয়ার আগে জহর একটি পোস্ট শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্ট পুলিশের নজরে আসতেই পুলিশ পৌঁছান জহরের বাড়িতে। দরজা ভেঙে পুলিশ বাড়ির ভিতরে ঢুকে দেখেন সুইমিং পুলে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সুমেধা। নিজের পেটে ছুরি দিয়ে আঘাত করেছেন জহর। দুজনকেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে।