ICSE Class 10 And ISC Class 12 Exam Timetable: ICSE ও ISC-র বাকি থাকা পরীক্ষার সূচি প্রকাশ

ক্লাস টেন ও ক্লাস টুয়েলভের বাকি থাকা বোর্ডের পরীক্ষা নেওয়ার দিন ঘোষণা করল CICSE। ICSE-র ক্লাস টেনের পরীক্ষা ২ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত নেওয়া হবে। অন্যদিকে ISC-র ক্লাস টুয়েলভের পরীক্ষা ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত নেওয়া হবে। পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাইডলাইনও প্রকাশ করেছে CICSE।

পরীক্ষা (Photo Credits: All India Radio News/ Facebook)

নতুন দিল্লি, ২২ মে: ক্লাস টেন ও ক্লাস টুয়েলভের বাকি থাকা বোর্ডের পরীক্ষা নেওয়ার দিন ঘোষণা করল CICSE। ICSE-র ক্লাস টেনের পরীক্ষা ২ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত নেওয়া হবে। অন্যদিকে ISC-র ক্লাস টুয়েলভের পরীক্ষা ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত নেওয়া হবে। পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাইডলাইনও প্রকাশ করেছে CICSE।

ISC-র ক্লাস টুয়েলভের ৮টি বিষয়ের পরীক্ষা বাকি রয়েছে, অন্যদিকে ICSE বা ক্লাস টেনের ৬টি বিষয়ের জন্য পরীক্ষা বাকি রয়েছে। বকি থাকা পরীক্ষাগুলি নেওয়ার ৬-৮ সপ্তাহের মধ্যে কাউন্সিল ফলাফল ঘোষণা করবে। আরও পড়ুন: Madhyamik Results 2020: কবে হবে মাধ্যমিকের ফল প্রকাশ? কী বলল মধ্যশিক্ষা পর্ষদ

পরীক্ষার্থী ও অন্য যুক্তদের জন্য বিশেষ গাইডলাইনও প্রকাশ করেছে CICSE। পরীক্ষার্থীদের জন্য মাস্ক পরা ও স্যাটিটাইজার নিয়ে যাওয়া বাধ্যতামূলক। তবে গ্লাভস পরা বাধ্যতামূলক নয়। এছাড়া কোনও কনটেইনমেন্ট জোনে পরীক্ষা কেন্দ্র রাখা যাবে না। পরীক্ষার্থীদের থার্মাল স্ক্রিনিং করেত হবে। কঠোরভাবে মেনে চলতে হবে সামাজিক দূরত্বের নিয়ম।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement