Haryana: মহিলাকে খুন করে দেহ টুকরো করার অভিযোগে গ্রেফতার স্বামী

গত ২১ এপ্রিল গুরুগ্রামের কুকদোলা গ্রামের এক মাঠে কাঠের তৈরি ঘর থেকে নিহতের অর্ধপোড়া দেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

গুরুগ্রাম, ২৮ এপ্রিলঃ স্ত্রীকে খুন করে স্ত্রীয়ের মৃতদেহ টুকরো টুকরো করে কেটে আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন স্বামী। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে হরিয়ানার (Haryana) গুরুগ্রাম থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত ২১ এপ্রিল গুরুগ্রামের কুকদোলা গ্রামের এক মাঠে কাঠের তৈরি ঘর থেকে নিহতের অর্ধপোড়া দেহ উদ্ধার করেছে পুলিশ। পরবর্তীকালে তল্লাশি চালিয়ে মৃতের কাটা হাত এবং মুণ্ডুও উদ্ধার হয়েছে।

আরও পড়ুনঃ প্রশাসনের নির্দেশ অমান্য করে রাস্তায় বসে নমাজ, হাজারের বেশি মুসলিমের বিরুদ্ধে FIR

অভিযুক্ত স্বামীর নাম জিতেন্দ্র। বয়স ৩৫। গান্ধী নগরের বাসিন্দা তিনি। উমেদ সিং নামে এক ব্যক্তি পুলিশের কাছে খবর দিয়েছিলেন তাঁর খামারের কাঠের ঘর থেকে অর্ধপোড়া এক মৃতদেহ মিলেছে। এরপরেই পুলিশ এসে পুরো বিষয়টা তদন্ত শুরু করেন। মৃতার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের জেরায় স্ত্রীকে খুন করার অভিযোগ স্বীকার করেছেন জিতেন্দ্র। তবে কী কারণে এমন নৃশংস খুন তা খতিয়ে দেখছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement