Haryana: যুবকের গোপনাঙ্গে কামড়, পিটবুলকে পিটিয়ে খুন গ্রামবাসীর

কুকুরের ভয়ে কেউ বাড়ি থেকে বের হতে পারছেন না বলেও অভিযোগ তোলেন অনেকে।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

চণ্ডীগড়, ১৪ এপ্রিলঃ পিটবুল কুকুর তাদের অগ্রাসন আচরণের জন্যে পরিচিত। তাদের আক্রমণ গুরুতর আঘাত এমনকি প্রাণহানির কারণ পর্যন্ত হতে পারে। হরিয়ানায় এক যুবকের গোপনাঙ্গে কামড় বসাল পিটবুল।

বৃহস্পতিবার সকালে হরিয়ানার বিজনা গ্রামে ৩০ বছরের যুবকের উপর হামলা করে পিটবুল। যুবককে গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় গ্রামবাসী। কিন্তু যুবকের চোট এতই গুরুতর ছিল যে তাঁকে সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

গ্রামবাসীরা জানায়, বিগত কিছু দিন ধরেই ওই পিটবুল যাকে সামনে পাচ্ছে তাঁর উপরেই আক্রমণ করছে। কুকুরের ভয়ে কেউ বাড়ি থেকে বের হতে পারছেন না বলেও অভিযোগ তোলেন অনেকে।

আক্রমণাত্মক পিটবুলের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় তাঁরা নিজেরাই এর একটা বিহিত করবেন। যাতে আর কোন গ্রামবাসীকে ওই পিটবুল আক্রমণ করতে না পারে সেই জন্যে কুকুরটিকেই লাঠি দিয়ে পিটিয়ে খুন করল গ্রামবাসী।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement