Haryana: একসঙ্গে ঘর থেকে উদ্ধার ৩ সদস্যের মৃতদেহ

হরিয়ানার ভিওয়ানি গ্রামের সরকারি স্কুলের শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হল তিন সদস্যের মরদেহ। শিক্ষক সহ তাঁর স্ত্রী এবং তাঁদের মেয়ের মৃতদেহ ঘরের মধ্যে থেকে উদ্ধার করেছে পুলিশ।

Superintendent of Police (Photo Credits: ANI)

একসঙ্গে বাড়ি থেকে উদ্ধার ৩ সদস্যের মৃতদেহ। হরিয়ানার (Haryana) ভিওয়ানি গ্রামের সরকারি স্কুলের শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হল তিন সদস্যের মরদেহ। শিক্ষক সহ তাঁর স্ত্রী এবং তাঁদের মেয়ের মৃতদেহ ঘরের মধ্যে থেকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত স্কুল শিক্ষকের নাম জিতেন্দ্র, স্ত্রী সুশীলা এবং কন্যা হিমানি। একসঙ্গে ঘর থেকে ৩ জনের মৃতদেহ মিলেছে। পুলিশ সুপার অজিত সিংহ জানিয়েছেন, তিন জনের কারুর শরীরেই কোনরকম কোন ক্ষতের চিহ্ন মেলেনি। কিন্তু তাঁদের ঘরের মধ্যে সামান্য আগুন লেগেছিল। তাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বদ্ধ ঘরে শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে তাঁদের।

আরও পড়ুনঃ প্রেমিকার সঙ্গে বচসা, ৪০ লক্ষ টাকার গাড়ি জ্বালিয়ে দিলেন তামিলনাড়ুর চিকিৎসক

মিডিয়াকে বিবৃতি দিয়ে পুলিশ সুপার জানিয়েছেন, গ্রামের সরকারি স্কুলের শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাঁদের ৩ জনের মৃতদেহ। ঘরের বিছানায় শায়িত অবস্থায় পাওয়া গিয়েছে তাঁদের। মৃতদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। ঘরের মধ্যে আগুন লেগে যাওয়ার শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে বলে অনুমান করছেন পুলিশ। প্রাথমিকভাবে তিন সদস্যের মৃত্যুতে সন্দেহভাজন কিছু দেখছেন না তাঁরা। বাকিটা ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement