Haryana: নাবালিকাকে অপহরণ করে নাগাতার ধর্ষণ, ২০ দিন পর উদ্ধার নির্যাতিতা

হরিয়ানার জিন্দ জেলায় ১৫ বছরের এক নাবালিকাকে অপহরণ এবং গণধর্ষণের অভিযোগ ওঠে তিন অভিযুক্তের বিরুদ্ধে।

প্রতীকী ছবি (Photo Credit: Twitter)

জিন্দ, ১ মার্চঃ নাবালিকাকে অপহরণ করে নাগাতার গণধর্ষণ। হরিয়ানার জিন্দ জেলায় ১৫ বছরের এক নাবালিকাকে অপহরণ এবং গণধর্ষণের অভিযোগ ওঠে তিন অভিযুক্তের বিরুদ্ধে। মেয়ে আচমকা নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারের তরফে থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়। বহু খোঁজাখুঁজির পর শেষমেশ বৃহস্পতিবার তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার হয়েছে তিন অভিযুক্তই।

ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, বিগত ২০ দিন আগে মেয়েটি নিখোঁজ হয়। এরপর তার বাবা থানায় মেয়ের অপহরণের অভিযোগ জানায়। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশের দল। তদন্ত চলাকালীনই তিন অভিযুক্তের সন্ধান পায় পুলিশ। তিন জনের মধ্যে দুজন ওই নাবালিকারই গ্রামের বাসিন্দা। তৃতীয়জন উত্তরপ্রদেশ (Uttar Pradesh) নিবাসী। উত্তরপ্রদেশের ওই ব্যক্তির সঙ্গে বাকি দুজনের কীভাবে পরিচয় হয় তা খতিয়ে দেখছে পুলিশ।

উদ্ধার হওয়ার পর ওই নাবালিকাই পুলিশকে জানায়, তিন অভিযুক্ত তাঁকে দিনের পর দিন গণধর্ষণ করেছে। পুলিশ জানিয়েছে, তিন অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে ৩৬৩ (অপহরণ), ৩৭৫ (ধর্ষণ) এবং পকসো আইনের অধীনে মামলা দায়ের হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement