Goa Shocker: গোয়ায় ঘুরতে এসে ধর্ষণের শিকার তরুণী, গ্রেফতার টেম্পো চালক

পানাজি, ২৬ ডিসেম্বেরঃ বেড়াতে এসে নির্মম পরিণতি। গোয়ায় ঘুরতে এসে ধর্ষণের শিকার হলেন পর্যটক তরুণী। একসঙ্গে ১০-১৫ জন মিলে গ্রুপ বেঁধে গোয়ায় ঘুরতে এসেছিলেন ওই তরুণী। আশেপাশে সাইট সিনের জন্যে একটি টেম্পো ভাড়া করেছিল তাঁরা। সেই টেম্পোর চালক ধর্ষণ করে তরুণীকে। আইসিইউ-তে বিয়ে হল মেয়ের, আশীর্বাদ করে শেষ নিঃশ্বাস ত্যাগ মায়ের

জানা গিয়েছে অভিযুক্ত টেম্পো চালকের নাম চন্দ্রশেখর। গোয়ারই বাসিন্দা সে। চন্দ্রশেখরের টেম্পোকে ভাড়া করা হয়েছিল গোয়ার সাইট সিন ভ্রমণের জন্যে। কিন্তু সেই টেম্পো চালকের যৌন নিগ্রহের শিকার হতে হল গোয়ায় ঘুরতে আসা ওই তরুণীকে। অভিযুক্ত টেম্পো চালককে গ্রেফতার করেছে গোয়া পুলিশ। দক্ষিণ গোয়ার পুলিশ সুপার আরও জানিয়েছেন, ‘আমাদের কাছে অভিযোগ আসতেই আমরা অভিযুক্তের নামে এফআইআর দায়ের করেছি। মহিলা থানা এবং পানাজি পুলিশ ষ্টেশনে ভারতীয় দণ্ডবিধির অধীন ৩৭৬ ধারায় অভিযুক্ত চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে’। ঘটনার তদন্তের জন্যে পুলিশের একটি বিশেষ টিমও তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement