Ghaziabad Horror: মাদ্রাসার নাবালকের সঙ্গে বিকৃত সঙ্গমের অভিযোগে গ্রেফতার শিক্ষক

বিগত পাঁচ মাস আগে ওই ছাত্রকে মাদ্রাসায় কোরান শেখানোর জন্যে নিয়ে এসেছিলেন অভিযুক্ত। সোমবার সন্ধ্যাবেলা মাদ্রাসা ছেড়ে পালিয়ে যায় কিশোর।

প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

গাজিয়াবাদ, ১ ফেব্রুয়ারিঃ নাবালক ছাত্রের সঙ্গে বিকৃত যৌন সঙ্গমের চেষ্টা। গ্রেফতার অভিযুক্ত স্কুল শিক্ষক। উত্তরপ্রদেশ গাজিয়াবাদের মাদ্রাসার এক ১৪ বছরের ছাত্রের সঙ্গে বিকৃত যৌন সম্পর্কের চেষ্টা করেন মাদ্রাসারই এক শিক্ষক। অভিযুক্ত শিক্ষককে গ্রফতার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ সাইবার প্রতারণা থেকে বাঁচতে কী করবেন, জানুন

বিগত পাঁচ মাস আগে ওই ছাত্রকে মাদ্রাসায় কোরান শেখানোর জন্যে নিয়ে এসেছিলেন অভিযুক্ত। সোমবার সন্ধ্যাবেলা মাদ্রাসা ছেড়ে পালিয়ে যায় কিশোর। পথ চলতি এক ব্যক্তির কাছ থেকে ফোন চেয়ে বাড়িতে ফোন করে সে। বাবার সঙ্গে দেখা করে বাবাকে জানায় মাদ্রাসার শিক্ষক তাঁর সঙ্গে জোরপূর্বক সঙ্গমের চেষ্টা করেছে। মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান বাবা। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির অধীনে ৩৭৭ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement