Gurugram Gang Rape Case: মধ্যরাতে বিশেষ বন্ধুর ডাক, পার্টিতে যোগ দিয়ে গণধর্ষণের শিকার শিক্ষিকা
ইতিমধ্যেই এই ঘটনায় চার জনকে গ্রেফতার করল পুলিশ।
নয়াদিল্লিঃ বন্ধুর (Friend) ডাকে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিপদ। গণধর্ষণের (Gang Rape) শিকার শিক্ষিকা। ইতিমধ্যেই এই ঘটনায় চার জনকে গ্রেফতার করল পুলিশ। গত ১ অক্টোবর ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। নির্যাতিতার বয়স ২৯ বছর। কর্মসূত্রে স্বামীর সঙ্গে গুরুগ্রামেই থাকেন তিনি। গত সেপ্টেম্বর মাসে একটি পার্টিতে গৌরব নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয় ওই শিক্ষিকার। ক্রমে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। কয়েকবার দেখাও করে তাঁরা। গত ১ অক্টোবর নির্যাতিতাকে দেখা করার কথা বলে গৌরব। তাতে রাজি হলে তরুণীকে ডেকে পাঠানো হয় গৌরবের বন্ধু নীরজের বাড়িতে। গভীর রাতে সেখানে পৌঁছন ওই শিক্ষিকা। অভিযোগ, সেখানে প্রথমে তাঁকে ধর্ষণ করে গৌরব। এরপর সাহায্যের জন্য চিৎকার করলে তার আরও তিন বন্ধু মিলে ওই শিক্ষিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পর দিন সকালে পুলিশের দ্বারস্থ হন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে গৌরব, যোগেশ, নীরজ ও অভিষেককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আদলতে পেশ করা হলে তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
মধ্যরাতে বিশেষ বন্ধুর ডাক, পার্টিতে যোগ দিয়ে গণধর্ষণের শিকার শিক্ষিকা