Delhi: দিল্লিতে ১৬ বছরের যুবকের সঙ্গে পায়ু সঙ্গম ৫ প্রতিবেশীর, শুনে হতবাক পুলিশও

শুক্রবার কয়েকজন বন্ধুর সঙ্গে মিলে নিজের পাড়ারই এক নাবালককে সঙ্গে পায়ু সঙ্গমের চেষ্টা করে বিক্রম।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়া দিল্লি, ১২ ফেব্রুয়ারিঃ দিল্লির (Delhi) ১৬ বছরের নাবালকের উপর বিকৃত যৌন নির্যাতনের চেষ্টা করল প্রতিবেশী ৫ যুবক। দিল্লির দক্ষিণ সিভিল লাইন এলাকায় ওই কিশোর বিকৃত যৌনতার শিকার হয়। নির্যাতিত এবং তাঁর মা অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুনঃ দেওঘরে দুষ্কৃতীদের গুলিতে নিহত ২ কর্মরত পুলিশ

গত শনিবার পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্তের বয়স ২৬, নাম বিক্রম। নয়ডার এক বেসরকারি সংস্থায় কর্মরত সে। শুক্রবার কয়েকজন বন্ধুর সঙ্গে মিলে নিজের পাড়ারই এক নাবালককে সঙ্গে পায়ু সঙ্গমের (Sodomised) চেষ্টা করে বিক্রম।

আরও পড়ুনঃ  বিয়ের অনুষ্ঠানের মাঝেই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

পুলিশের কাছে অভিযোগ দায়ের হতেই ঘটনাস্থলে পৌঁছান পুলিশ। শুরু হয় তদন্ত। শনিবার একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার সাগর সিং কলসি জানান, নির্যাতিতকে মেডিক্যাল পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে। অন্যদিকে অভিযুক্তকে বিরুদ্ধে পকসো আইন (POCSO ACT) এবং ভারতীয় দণ্ডবিধির অধীনে ৩৭৭ (বিকৃত সঙ্গমের চেষ্টা) ধারায় মামলা দায়ের করা হয়েছে। বাকি অপরাধীদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement