Delhi: ছুরি দিয়ে গলা কেটে বন্ধুক হাতে রাস্তায় ছুটে বেরাচ্ছেন ব্যক্তি, চাঞ্চল্য দিল্লিতে

বিকেলের ব্যস্ত রাস্তায় হঠাৎই এক ব্যক্তি ছুটে আসেন। এক হতে তাঁর বন্দুক। অন্য হাতে ছুরি। গলা দিয়ে ঝরছে রক্ত।

A Visual From Incident Spot (Photo Credits: Twitter)

নয়া দিল্লি, ১৮ মার্চঃ গলা কেটে রাস্তার মধ্যে এদিক ওদিক ছুটে বেরাচ্ছে এক ব্যক্তি। দিল্লির নাথু কলোনি চকে চাঞ্চল্য। বিকেল বেলা গমগম করছে দিল্লির নাথু কলোনি। যে যার কাজে যাওয়া আসা করছে। এমন সময়ে ব্যস্ত রাস্তায় হঠাৎই এক ব্যক্তি ছুটে আসেন। এক হতে তাঁর বন্দুক। অন্য হাতে ছুরি। গলা দিয়ে ঝরছে রক্ত।

ব্যস্ত রাস্তায় ব্যক্তির এমন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যান সাধারণ মানুষ। খবর দেওয়া হয় দিল্লি পুলিশকে (Delhi Police)। পুলিশ এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম কৃষাণ শেরওয়াল। নিজেই ছুরি দিয়ে নিজের গলা কেটে কলোনির রাস্তায় উন্মাদের মতো ছুটে বেরাচ্ছিলেন। তাঁর দু হাতে ছিল ছুরি এবং বন্দুক। পুলিশ এসে তাঁকে ধরার চেষ্টা করলে তিনি এক পুলিশ অফিসারকে আঘাতও করেন।

দেখুন ঘটনার দৃশ্য... 

ব্যক্তির কাণ্ডে দিল্লির নাথু চক কলোনিতে শোরগোল দেখা দিয়েছে। কৃষাণকে শুরুতে কিছুতেই বাগে আনতে পারছিল না পুলিশ। বন্ধুক এবং ছুরি দিয়ে নিজেকে শেষ করে দেওয়ার ভয় দেখাচ্ছিল সে। এরপর পুলিশ কোন প্রকারে তাঁকে আয়ত্তে এনেছে। আপাতত হাসপাতালে চিকিৎসারত তিনি।

 

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement