Chili Powder Attacked: দিল্লিতে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ও লোহার রড দিয়ে আক্রমণ, তদন্তে পুলিশ
লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ও লোহার রড দিয়ে আক্রমণ করার অভিযোগ উঠছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে।
নয়াদিল্লি: লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ও লোহার রড দিয়ে আক্রমণ করার অভিযোগ উঠছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, সঙ্গম বিহারের বাসিন্দা বলরাজ চৌধুরী নামে এক ব্যক্তির উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ওই ব্যক্তির কপালে এবং ডান হাতে আঘাতের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা নাগাদ দিল্লির টাইগরি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আরও পড়ুন : Lucknow Student Death: বন্ধুর ফ্ল্যাটে পার্টি করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত ছাত্রী
সূত্রে খবর, একটি মোটরসাইকেলের সঙ্গে ওই ব্যক্তির গাড়ির সংঘর্ষ হয়।এরপর মোটরসাইকেল আরোহী তাঁর চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে দেয়। তিনি গাড়ি থেকে নেমে এলে তাঁকে লোহার রড এবং হাতুড়ি দিয়ে আঘাত করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে।
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Indian Attacked By Tiger: বাঘের সঙ্গে 'কেরামতি' দেখাবেন না, দক্ষিণরায়কে পোষ্য় বানাতে গিয়ে ভারতীয়কে ছিঁড়ে খাওয়ার উপক্রম, ভাইরাল ভিডিয়ো
Coconut powder processing: ঘরে সহজেই বানিয়ে ফেলুন নারকেল পাউডার। সংরক্ষণ করে সারা বছর ব্যবহার করুন
US Shocker: সাত মাসের শিশুর উপর ঝাঁপিয়ে পড়ল পোষ্য, মৃত্যু একরত্তির
Advertisement
Advertisement
Advertisement