Delhi: বিয়ের আগের রাতে জিম প্রশিক্ষকের নৃশংস মৃত্যু, ধারালো অস্ত্র দিয়ে মুখে কোপ

বৃহস্পতিবার গৌরবের বিয়ে ছিল। পরিবারের তরফে দেখাশোনা করেই বিয়ের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বিয়ের আগের রাতেই খুন হন তিনি। গৌরবের মৃত্যুতে হতবাক তাঁর গোটা পরিবার।

প্রতীকী ছবি (Photo Credits: File Image)

নয়া দিল্লি, ৮ মার্চঃ দিল্লিতে (Delhi) জিম প্রশিক্ষকের (Gym Trainer) নৃশংস মৃত্যু। বিয়ের কয়েক ঘণ্টা আগে ওই যুবককে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যুবকের মুখে এবং বুকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন।

পুলিশ সূত্রে খবর, মৃত জিম প্রশিক্ষকের নাম গৌরব সিঙ্ঘল। ছেলের খুনের পিছনে বাবার হাত থাকতে পারে বলে পুলিশের সন্দেহ। ঘটনার পর থেকেই তিনি পলাতক। মৃতের ভাই এবং এক আত্মীয়কে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যে হেফাজতে নিয়েছে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, বৃহস্পতিবার গৌরবের বিয়ে ছিল। পরিবারের তরফে দেখাশোনা করেই বিয়ের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বিয়ের আগের রাতেই খুন হন তিনি। গৌরবের মৃত্যুতে হতবাক তাঁর গোটা পরিবার।

প্রতিবেশী সূত্রে জানা গিয়েছে, বাবার সঙ্গে ছেলের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। মাঝেমধ্যেই দুজনের মধ্যে অশান্তি লাগত। মৃতের কাকা পুলিশকে জানান, রাত সাড়ে ১২টা নাগাদ ফোনে ভাইপোর মৃত্যুর খবর পান তিনি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের বাড়ি পৌঁছন। গিয়ে দেখেন গৌরবকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

মৃতের আর এক আত্মীয় জানান, বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল তাই আগের দিন থেকেই গান বাজনা চলছিল। আর সেই কারণেই খুনের সময়ে গৌরবের চিৎকারের আওয়াজও পাওয়া যায়নি। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

পুলিশ জানাচ্ছে, মৃতের মুখে এবং বুকে ১৫ বারের বেশি ধারালো অস্ত্র দিয়ে কোপ বসানো হয়েছে। অভিযুক্তের তল্লাশিতে পাঁচটি দল গঠন করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement