Delhi: নেশার জন্যে টাকার আসক্তি, মাদকাসক্ত স্বামীর হাতে নৃশংস পরিণতি স্ত্রীয়ের

মাদকাসক্ত ব্যক্তি মাঝে মধ্যেই স্ত্রীয়ের সঙ্গে অশান্তি করতেন। নেশা করার জন্যে টাকা চেয়ে স্ত্রীয়ের উপর চড়াও হতেন। শুক্রবার আবারও টাকা চেয়ে স্ত্রীয়ের সঙ্গে বচসায় জোড়ান আখবর।

প্রতীকী ছবি (Photo Credits: File Image)

নয়া দিল্লি, ৮ জুলাইঃ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে (Husband Stabbed Wife)। দিল্লির (Delhi) কেএন কাটজু মার্গ এলাকায় স্বামীর হাতে স্ত্রীয়ের (২৮) নৃশংস খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ (Delhi Police)।

আরও পড়ুনঃ মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী দিল্লির যুবক

খুনের ঘটনা প্রসঙ্গে এক পুলিশ কর্মকর্তা জানান, অভিযুক্তের নাম আখবর। বয়স ৩০। মাদকাসক্ত ব্যক্তি মাঝে মধ্যেই স্ত্রীয়ের সঙ্গে অশান্তি করতেন। নেশা করার জন্যে টাকা চেয়ে স্ত্রীয়ের উপর চড়াও হতেন। শুক্রবার আবারও টাকা চেয়ে স্ত্রীয়ের সঙ্গে বচসায় জোড়ান আখবর। অশান্তি চরমে ওঠে ক্রমশ। এর পরেই রান্নাঘর থেকে সবজি কাটার ছুরি (Kitchen Knife) নিয়ে এসে স্ত্রীর উপর একে পর এক হামলা চালান তিনি।

খবর যায় কেএন কাটজু মার্গ থানায়। পুলিশ এসে আহত মহিলাকে নিয়ে যান হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা ২৮ বছরের মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত স্বামীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ভারতীয় দণ্ড বিধির অধীনে ৩০২ (খুন) ধারায় অভিযুক্ত আখবরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি পুলিশ কমিশনার।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement