Kerala: কেরল দম্পতি ও তাঁদের তিন সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার, তদন্তে পুলিশ

কেরলের এক দম্পতি ও তাঁদের তিন সন্তানকে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে।

Representational Image (Photo Credit: File Photo)

কেরল: কেরলের এক দম্পতি ও তাঁদের তিন সন্তানকে মঙ্গলবার রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে আকালকুন্নামের (Akalakunnam) বাসিন্দা জেসন থমাস (Jaison Thomas) তাঁর স্ত্রী ও সন্তানদের (Children) হত্যার পর আত্মহত্যা (Suicide) করেছেন।

পুলিশ সূত্রে আরও খবর, স্ত্রী মেরিনাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিন শিশু, ৪ বছর বয়সী জেরাল্ড, ২ বছর বয়সী জেরিনা এবং সাত মাস বয়সী শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে একজন অটোরিকশা চালক তাঁদের বাড়িতে পৌঁছে জেসনকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

আরও পড়ুন: Bengaluru Incident: বিবাহবার্ষিকীতে মিলল না উপহার, রাগে স্বামীর বুকে ছুরি বসালো স্ত্রী (দেখুন বিস্তারিত)

স্থানীয় সূত্রে খবর, প্রেম করে পালিয়ে বিয়ে করেন দম্পতি। তাঁদের আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ ছিল না। প্রতিবেশীদের দাবি, জেসন বা মেরিনা কেউই ওই এলাকার কারও ঘনিষ্ঠ ছিল না। জেসন সম্প্রতি আর্থিক সমস্যার মুখে পড়েছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে।

 

Share Now
Advertisement


সম্পর্কিত খবর

Kerala: কেরল দম্পতি ও তাঁদের তিন সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার, তদন্তে পুলিশ

Mi 10T Series India Launch: পুজোর অফার! Mi 10T, Mi 10T Pro & Mi True Wireless Earphones 2C লঞ্চ ভারতে

Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ

Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা

Advertisement

Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা

Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর

Advertisement
Advertisement
Share Now
Advertisement