Christmas 2022: সান্তা ক্লজের সঙ্গে জল সওয়ারি, খ্রিষ্টমাসে অভিনব আয়োজন মধ্যপ্রদেশ পর্যটন বিভাগের 

ভোপাল, ২৫ ডিসেম্বরঃ সারা বিশ্বজুড়ে চলছে খ্রিষ্টমাস উদযাপন। যীশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষ্যে আলোর রোশনাইয়ে সেজে উঠেছে শহরের অলিগলি। প্রতি বছরই খ্রিষ্টমাস নিয়ে নতুনত্ব কিছু দেখা যায়। ব্যতিক্রম হয়নি চলতি বছরের ক্ষেত্রেও। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) পর্যটন বিভাগ সান্তা ক্লজের (Santa Claus) সঙ্গে জল সাওয়ারির আয়োজন করেছে পর্যটকদের জন্যে। খ্রিষ্টমাস উপলক্ষ্যে রাজধানী ভোপালের (Bhopal) বোট ক্লাব লেক ভিউতে সান্তা ক্লজ ওয়াটার স্কুটার রাইডের (Scooter Ride With Santa Claus) আয়োজন করা হয়েছে। ওয়াটার স্কুটার রাইডাররা সান্তা ক্লজ সেজে পর্যটকদের এদিন জল স্কুটারের সাওয়ারি দিয়েছেন। খ্রিষ্টমাসে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীদের বিশেষ শুভেচ্ছাবার্তা, দেখুন

রাজস্থান থেকে এদিন এক পর্যটক ভোপাল গিয়ে একেবারেই চমকে গিয়েছেন। এএনআইকে জানান, ‘আমি ভাবতে পারিনি এই সাওয়ারি এতো সুন্দর হবে। আমরা প্রথমে বান বিহার গিয়েছিলাম। সেখান থেকে বোট ক্লাব এসেছি। আর এখানে এসে যখন দেখছি সান্তা ক্লজ যাত্রীদের নিয়ে ওয়াটার স্কুটারের রাইড দিচ্ছেন দারুণ লেগেছে তা দেখে। আমারাও সেই সাওয়ারির জন্যে টিকিট কেটেছি। আমি পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছি। খুব ভালো লাগছে’।

আর এক পর্যটক বলেছেন, ‘আমি জানতাম না এখানে সান্তা ক্লজ যাত্রীদের জল সাওয়ারি দিচ্ছে। আমি জানতে পাড়া মাত্রই চলে আসি এখানে। খুব মজা লেগেছে সান্তা ক্লিজের সঙ্গে ওয়াটার স্কুটার রাইডটি। এটা আমার প্রথম অভিজ্ঞতা ছিল’।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement