Viral Video: চলন্ত বাইকে রোম্যান্সে মত্ত যুগল, ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার 

দেড় লক্ষ টাকার চোরাই বাইক ওই অভিযুক্ত কোন কাজগপত্র ছাড়া ৯০ হাজার টাকায় কিনেছিলেন। বাইকটিও হেফাজতে নিয়েছে পুলিশ।

Chhattisgarh couple obscene scenes on bike (Photo Credits: Twitter)

ছত্তিশগড়ের দুর্গে এলাকার ব্যস্ত রাস্তায় চলন্ত বাইরে রোম্যান্সে মত্ত যুগল। তাঁদের সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায়। ভিডিয়ো চোখ এড়ায়নি ছত্তিশগড় পুলিশেরও। ভাইরাল হওয়া ভিডিয়োর যুগলের খোঁজ শুরু করে পুলিশ। চলন্ত দু-চাকার গাড়িতে ‘অশালীন’ কাজে লিপ্ত থাকার জন্যে রবিবার যুগলকে গ্রেফতার করেছে ছত্তিশগড় পুলিশ। চলন্ত গাড়িতে রোমান্টিক মুডে যুবক-যুবতী, ভিডিও সামনে আসতেই তদন্তে উত্তরপ্রদেশ পুলিশ(দেখুন ভিডিও)

পুলিশ সুপার জানিয়েছেন, নেটপাড়ায় যে ভিডিয়োটি ভাইরাল হয় সেখানে দেখা যাচ্ছে অভিযুক্ত যুগল বেপরোয়া ভাবে বাইক চালাচ্ছেন এবং ‘অশালীন’ কাজ করছেন চলন্ত গাড়িতে। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে ছত্তিশগড় পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি যে বাইকটি চালাচ্ছিলেন সেটির কোন রেজিস্ট্রেশন নেমপ্লেট ছিল না। চুরি যাওয়া বাইক কোনরকম কাজগপত্র ছাড়াই অভিযুক্ত কিনেছিলেন। গত বছরেই ওই বাইকটি চুরি গিয়েছিল। বাইকের মালিক অভিযোগ জানিয়েছিলেন থানায়। দেড় লক্ষ টাকার চোরাই বাইক ওই অভিযুক্ত কোন কাজগপত্র ছাড়া ৯০ হাজার টাকায় কিনেছিলেন। বাইকটিও হেফাজতে নিয়েছে পুলিশ।

দিন কয়েক আগেই লখনউয়ের হজরতগঞ্জে একই কাণ্ড ঘটিয়েছিলেন এক যুগল। ব্যস্ত রাস্তায় চলন্ত বাইকে রোমাঞ্চে লিপ্ত হতে দেখা গিয়েছিল তাঁদের। লখনউয়ের যুবক যুবতীকেও গ্রেফতার করেছে লখনউ পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement