Tourists At Jammu Kashmir: 'এখানে ভয়ের কিছু নেই' কাশ্মীর থেকে জানালেন কলকাতার পর্যটক

কাশ্মীর ঘুরে পরিস্থিতি পরখ করে কাশ্মীরে আসার জন্য অন্যান্যদের আহ্বান জানাচ্ছেন তাঁরা।

কলকাতার পর্যটক (ছবিঃANI)

নয়াদিল্লিঃ গত ২২ এপ্রিল ওলটপালট করে দিয়েছে সবকিছু। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) মৃত্যু হয়েছে ২৫ জন নিরীহ পর্যটকের(Tourists)। আর এই ঘটনার পর থেকে রাতারাতি ভূস্বর্গ কাশ্মীর (Jammu Kashmir) পরিণত হয়েছিল আতঙ্কের কাশ্মীরে। পহেলগাঁও বেড়াতে যেতে ভয় পাচ্ছিলেন পর্যটকেরা। কাশ্মীরের টিকিট বাতিল করতেও বাধ্য হয়েছেন বহু পর্যটক। জঙ্গিহানার পর কয়েকদিন পর্যটকশূন্য কাশ্মীর দেখেছে স্থানীয়রা। তবে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে কাশ্মীর। ভূস্বর্গমুখী হচ্ছেন পর্যটকেরা। কাশ্মীর ঘুরে পরিস্থিতি পরখ করে কাশ্মীরে আসার জন্য অন্যান্যদের আহ্বান জানাচ্ছেন তাঁরা।

কাশ্মীরের পরিস্থিতি কেমন? জানালেন কলকাতার এক পর্যটক

বুধবার সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কলকাতার এক পর্যটক বলেন, "এখানে আসার আগে আমরাও ভয় পাচ্ছিলাম। কিন্তু এখানে এসে খুব ভাল লাগছে। ভয়ের কোনও পরিবেশই নেই এখানে।" অন্য এক পর্যটক বলেন, "কাশ্মীরের পরিবেশ দারুণ। এখানে নিরাপত্তা রয়েছে। আমাদের কোনও সমস্যায় পড়তে হয়নি। তবে বেশকিছু পর্যটনকেন্দ্র বন্ধ রয়েছে।" উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলার পর পর্যটকদের

'এখানে ভয়ের কিছু নেই' কাশ্মীর থেকে জানালেন কলকাতার পর্যটক

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement