West Bengal Weather Today: শনির পর রবিতেও বঙ্গবাসীর সহায় বৃষ্টি? জেনে নিন আজ দিনভর কেমন থাকবে আবহাওয়া
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৩ থেকে ৯১ শতাংশ।
কলকাতাঃ বৈশাখের শুরুতেই ৪০ ডিগ্রি ছুঁইছুঁই তাপমাত্রা। দীর্ঘ অপেক্ষার পর শনিবার সন্ধ্যায় স্বস্তির বৃষ্টিতে (Rain) ভিজেচে কলকাতা (Kolkata) সহ পশ্চিমবঙ্গের (West Bengal) বেশ কয়েকটি জেলা। শনির পর রবিতেও ফের খুশির খবর জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার সন্ধ্যায় ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। শুধু তাই নয় আগামীকাল অর্থাৎ সোমবারও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়া। আবার বেশকিছু জেলায় জারি কালবৈশাখীর সতর্কতা। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেঈ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিতে ভিজবে কোন কোন জেলা? জেনে নিন
হাওয়া অফিস জানিয়েছে, বিহার ও উত্তরবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যার জেরে আবহাওয়ায় সাময়িক পরিবর্তন ঘটেছে। শনিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার ভিজতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আজ রবিবার কলকাতার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে। যার ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়বে। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৩ থেকে ৯১ শতাংশ।
শনির পর রবিতেও বঙ্গবাসীর সহায় বৃষ্টি?
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)