Interfaith Relationship: ভিন ধর্মের যুবকের সঙ্গে প্রেম, রাতের অন্ধকারে বোনকে হত্যা করল দাদা, মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মা

ভিন্ন ধর্মের যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেননি দাদা। রাতের অন্ধকারে দাদার হাতেই খুন হলো কিশোরী। মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মা।

Dhanushri and her Mother (Photo Credit: X)

বেঙ্গালুরু: ভিন্ন ধর্মের যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক, মেনে নিতে পারেননি দাদা। রাতের অন্ধকারে দাদার হাতেই খুন হলো কিশোরী (Teen)। মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka) হুনসুর তালুকের মরুর গ্রামে। আরও পড়ুন: Odisha : ওড়িশার ময়ূরভঞ্জে ট্রাক উল্টে মৃত ৬, আহত ৯ জন

পুলিশ সূত্রে খবর, ১৯ বছর বয়সী ধনুশ্রী এক মুসলিম যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। অভিযুক্ত দাদার অনেক বারণ সত্ত্বেও কিশোরী সম্পর্ক বিচ্ছেদ করতে রাজি হননি। মঙ্গলবার রাত ৯.৩০ টার দিকে ধনুশ্রীর ক্ষুব্ধ দাদা নিতিন ধনুশ্রীকে বাড়ির কাছের একটি পুকুরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিশোরীর চিৎকার শুনে ৪৩ বছর বয়সী তাঁর মা তাকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেন। কিন্তু তিনিও জলে ডুবে মারা যান। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। অভিযুক্ত নিতিনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement