Dharmendra Viral Video: ৮৯ বছরেও সুপার ফিট ধর্মেন্দ্র, ভাইরাল বর্ষীয়ান নেতার জলকেলির ভিডিয়ো

৮৯ বছর বয়সে সুইমিং পুলে নেমে জলকেলি করতে দেখা গেল অভিনেতাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ভিডিয়ো।

ভাইরাল ভিডিয়ো (ছবিঃInstagram)

বলিপাড়ার (Bollywood) 'হিম্যান' হিসেবেই পরিচত তিনি। একসময় পর্দা কাঁপিয়েছেন। জয় করেছেন মহিলা অনুরাগীদের মন। বর্তমানে বয়স ৯০ ছুঁইছুঁই হলেও মনের দিক থেকে তিনি চিরতরুণ। তাই প্রমাণ হল সম্প্রতি তাঁর একটি ভাইরাল ভিডিয়ো (Viral Video)। কথা হচ্ছে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর (Actor Dharmendra)। ৮৯ বছর বয়সে সুইমিং পুলে নেমে জলকেলি করতে দেখা গেল অভিনেতাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ভিডিয়ো। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়ো ভাগ করে নিয়েছেন তিনি।

সুইমিং পুলে নেমে শরীরচর্চা ধর্মেন্দ্রর, ভাইরাল ভিডিয়ো

ভিডিয়োটি ভাল করে দেখলে বোঝা যাবে আসলে সুইমিং পুলে নেমে শরীরচর্চা করছেন অভিনেতা। তাঁর পরনে টি শার্ট, মাথায় টুপি। সুইমিং পুলে তাঁর সঙ্গে রয়েছেন প্রশিক্ষক। তাঁর নির্দেশ মতোই শরীরচর্চা করছেন তিনি। প্রসঙ্গত, একসময় বলিউডে দাপিয়ে বেরিয়েছেন ধর্মেন্দ্র। সাবলীল অভিনয়, নাচ দিয়ে দর্শকদের বারেবারে মুগ্ধ করেছেন তিনি। শেষবার তাঁকে বড় পর্দায় দেখা গিয়েছে, ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘তেরি মে অ্যায়সা উলঝা জিয়া’ ছবিতে। তার আগে ২০২৩ সালে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে। এই ছবির একটি দৃশ্যে অভিনেত্রী শাবানা আজমিকে চুমু খেয়ে আলোচনায় উঠে আসেন তিনি।

৮৯ বছরেও সুপার ফিট ধর্মেন্দ্র, ভাইরাল বর্ষীয়ান নেতার জলকেলির ভিডিয়ো

 

View this post on Instagram

 

A post shared by Dharmendra Deol (@aapkadharam)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement