Bengaluru: বন্ধুকে হুমকি দিয়ে তরুণীকে অপহরণ, চলন্ত গাড়িতে গণধর্ষণের অভিযোগ

বন্ধুকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় অভিযুক্তরা। চলন্ত গাড়ির মধ্যে তাঁকে গণধর্ষণ করা হয়ছে বলে পুলিশের কাছে অভিযোগ জানান তরুণী।

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

বেঙ্গালুরু, ৩১ মার্চঃ পার্কে বন্ধুর সঙ্গে বসে সময় কাটাচ্ছিলেন তরুণী। একদল যুবক এসে জোর করে তুলে নিয়ে যায় তাঁকে। চলন্ত গাড়ির মধ্যে তরুণীকে গণধর্ষণ করে ওই যুবকের দল। ধর্ষণের সঙ্গে যুক্ত চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওই চার অভিযুক্তের নাম সতীশ, বিজয়, শ্রীধর এবং কিরণ। গত ২৫ মার্চ বেঙ্গালুরুর ন্যাশনাল গেমস ভিলেজ পার্কে বন্ধুর সঙ্গে সময় কাটাচ্ছিলেন নির্যাতিতা তরুণী। তাঁর বন্ধুকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় অভিযুক্তরা। চলন্ত গাড়ির মধ্যে তাঁকে গণধর্ষণ করা হয়ছে বলে পুলিশের কাছে অভিযোগ জানান তরুণী।

২৬ মার্চ নির্যাতিতাকে অবচেতন অবস্থায় তাঁর বাড়ির কাছে ফেলে আসে অভিযুক্তরা। ভোর ৪ টের দিকে জ্ঞান ফিরতে কোন রকমে বাড়ি পৌঁছান তরুণী। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যায় তাঁর পরিবার। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement