Haryana Assembly Polls 2024: কংগ্রেসকে পেছনে ফেলে এগিয়ে গেল বিজেপি, এগিয়ে নয়াব সিং, পিছিয়ে গেলেন ভিনেশ ফোগাট

হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে হরিয়ানায়। কখনও কংগ্রেস এগোচ্ছে, কখন আবার এগিয়ে যাচ্ছে বিজেপি। পঞ্চম রাউন্ডের শেষে ফের এগিয়ে গেল গেরুয়া শিবির।

হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে হরিয়ানায়। কখনও কংগ্রেস এগোচ্ছে, কখন আবার এগিয়ে যাচ্ছে বিজেপি। পঞ্চম রাউন্ডের শেষে ফের এগিয়ে গেল গেরুয়া শিবির। জানা যাচ্ছে, কিছুক্ষণ আগে জিন্দ কেন্দ্রে যেখানে এগিয়ে ছিলেন কংগ্রেস প্রার্থী ভিনেশ ফোগাট (Vinesh Phogat), সেখানে পঞ্চম রাউন্ডের পর বিজেপির যোগেশ কুমারের কাছে পিছিয়ে পড়লেন সে। অন্যদিকে লাডওয়ায় মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনিও (Nayab Singh Saini) এগিয়ে গিয়েছেন। এছাড়া গুরগাঁও, পাঞ্চখুল্লা সহ একাধিক আসনে আবারও এগিয়ে গিয়ে বিজেপি। পঞ্চম রাউন্ডের শেষে ৯০টি আসনের মধ্যে ৫০টি আসনে এগিয়ে বিজেপি এবং ৩৪টি আসনে এগিয়ে কংগ্রেস এবং অনান্যরা এগিয়ে ৬টি আসনে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement