Andhra Pradesh: মাঝরাতে বাড়িতে ঢুকে স্ত্রীর সামনেই স্বামীর দেহে ২৫ বার কোপ, মৃত্যু নিশ্চিত করে ঘর ছাড়ল দুষ্কৃতীর দল

স্ত্রীর সামনেই স্বামীর শরীরে একের পর এক ছুরির কোপ। মুহূর্তে রক্তের বন্যায় ভেসে যায় ৩৬ বছরের ওই যুবকের দেহ। খুনের হুমকি দিয়ে স্ত্রীকে পাশেই বসিয়ে রেখেছে এক অভিযুক্ত।

Representational Image (Photo Credits: Pixabay)

অমরাবতী, ২০ ফেব্রুয়ারিঃ মাঝরাতে স্বামী-স্ত্রীর বাড়িতে ঢুকে পড়ল কয়েকজন দুষ্কৃতী। স্ত্রীর সামনেই স্বামীর শরীরে একের পর এক ছুরির কোপ। মুহূর্তে রক্তের বন্যায় ভেসে যায় ৩৬ বছরের ওই যুবকের দেহ। খুনের হুমকি দিয়ে স্ত্রীকে পাশেই বসিয়ে রেখেছে এক অভিযুক্ত। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) নেল্লরের রামচন্দ্রপুরম এলাকার ঘটনায় শিহরিত প্রতিবেশীরা।

আরও পড়ুনঃ সজোরে গাড়ির ধাক্কায় জ্বলে উঠল অটো, আগুনে পুড়ে মৃত্যু ৩ যাত্রীর

ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনাটি ঘটেছে গত ১৮ ফেব্রুয়ারি রাতে। মৃত ব্যক্তির নাম মাদিপুদি পেঞ্চাল প্রসাদ। রাত সাড়ে ১২টা নাগাদ যখন স্বামী স্ত্রী ঘুমাচ্ছেন সেই সময়ে ওই চার দুষ্কৃতী প্রবেশ করে বাড়িতে। আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় দম্পতির। কীসের শব্দ দেখতে ওঠেন তাঁরা। ঘর থেকে বেরিয়েই দেখেন চার অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি তাঁদের বাড়িতে ঢুকে পড়েছে। চিৎকার করে লোক জড়ো করতেই যাবেন এমন সময়ে মহিলাকে চেপে ধরে তাঁর মুখে কাপড় ঢুকিয়ে দেন এক অভিযুক্ত। চিৎকার করলেই প্রাণে মারার হুমকি দেওয়া হয় তাঁকে।

বাকি তিন অভিযুক্ত ছুরি (Knife) বের করে প্রসাদের দেহে কোপ বসাতে থাকে। টানা ২৫ বার কোপের পর ক্ষান্ত হয় তাঁরা। প্রসাদ যে মারা গিয়েছে তা নিশ্চিত করে তবেই ঘটনাস্থল ছাড়ে চার অভিযুক্ত। দুষ্কৃতীরা বাড়ি ছাড়তেই মহিলা খবর দেন পুলিশে। খুনের অভিযোগে প্রসাদের পরিবার জানিয়েছে, পুরনো শত্রুতার জেরে এই খুন হওয়ার সম্ভাবনা রয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement