MP Hospital Video: হাসপাতালে বৃদ্ধকে মাটিতে ফেলে বুকে-পেটে লাথি, ভাইরাল চিকিৎসকের তাণ্ডব
গোটা ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
নয়াদিল্লিঃ হাসপাতালে (Hospital) চিকিৎসা করাতে এসে কপালে জুটল বেধড়ক মার। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) বৃদ্ধের করুণ পরিণতির ছবি। ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শোরগোল নেটপাড়ায়। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যাতে দেখা যাচ্ছে, এক বৃদ্ধকে মাটিতে ফেলে মারা হচ্ছে। জানা গিয়েছে, ঘটনাটি মধ্যপ্রদেশের (Madhya Pradesh)ছত্তরপুর জেলার একটি সরকারি হাসপাতালে। আক্রান্ত ব্যক্তির নাম উদ্ধব সিং জোশী। বয়স ৭০। নৌগাঁওয়ের বাসিন্দা।
হাসপাতালে এসে ডাক্তারের মার খেলেন ৭০ বছরের বৃদ্ধ, ভাওরাল ভিডিয়ো
অভিযোগ, স্ত্রীকে ডাক্তার দেখাতে হাসপাতালে নিয়ে এসেছিলেন তিনি। দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষাও করেন। তাঁর পালা আসলে শুরু হয় বচসা। কয়েকজন রোগী দাবি করেন, ওই বৃদ্ধ লাইন ভেঙে সারিতে ঢুকেছেন। এই নিয়ে বচসা বাঁধলে এক চিকিৎসক প্রথম ওই বৃদ্ধের গায়ে হাত তোলেন। প্রথমে বৃদ্ধকে চড় মারা হয়। এরপর মাটিতে ফেলে বুকে-পেটে লাথি মারার অভিযোগ ওঠে। এরপর হাসপাতাল থেকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয় তাঁকে। জানা গিয়েছে, অভিযুক্ত চিকিৎসকের নাম রাজেশ মিশ্র। এই গোটা ঘটনার বিতর্কের মুখে সরকারি হাসপাতাল। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অতিরিক্ত ভিড়ের কারণে এই ঘটনা ঘটেছে। তবে বৃদ্ধের গায়ে হার তোলা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গোটা ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
হাসপাতালে বৃদ্ধকে মাটিতে ফেলে বুকে-পেটে লাথি, ভাইরাল চিকিৎসকের তাণ্ডব